Journalbd24.com

মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • ইতিহাস গড়ে নিউ জিল্যান্ডকে হারালো বাংলাদেশ
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৩ ডিসেম্বর, ২০২৩ ১২:৩৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৩ ডিসেম্বর, ২০২৩ ১২:৩৮

    আরো খবর

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ
    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের

    ইতিহাস গড়ে নিউ জিল্যান্ডকে হারালো বাংলাদেশ

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৩ ডিসেম্বর, ২০২৩ ১২:৩৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৩ ডিসেম্বর, ২০২৩ ১২:৩৮

    ইতিহাস গড়ে নিউ জিল্যান্ডকে হারালো বাংলাদেশ

    তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই ওয়ানডে হেরে আগেই সিরিজ খুইয়ে বসেছিল বাংলাদেশ। শেষ ম্যাচ রূপ নিয়েছিল আনুষ্ঠানিকতায়। নিউ জিল্যান্ডের লক্ষ্য ছিল ধবল ধোলাই, বাংলাদেশের সান্ত্বনার জয়। নিজেদের লক্ষ্য ভালোভাবেই পূরণ করেছে নাজমুল হোসেন শান্তর দল। তৃতীয় ও শেষ ওয়ানডেতে নিউ জিল্যান্ডকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে সিরিজ শেষ করলো লাল সবুজের দল।

    শনিবার (২৩ ডিসেম্বর) নেপিয়ারে টস জিতে নিউ জিল্যান্ডকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে বাংলাদেশী পেসারদের তোপের মুখে শতরানের ঘরও পার হতে পারেনি নিউ জিল্যান্ড। ৩১.৪ ওভারে ৯৮ রানেই গুটিয়ে যায় তারা। জবাব দিতে নেমে এনামুল হক বিজয়ের উইকেট হারিয়ে ২০৯ বল হাতে রেখেই নিউ জিল্যান্ডের মাটিতে ওয়ানডেতে প্রথম জয় তুলে নেয় শান্তর দল।

    টস হেরে ব্যাটিং করতে নেমে শুরুতেই বাংলাদেশী পেসারদের তোপের মুখে পড়ে নিউ জিল্যান্ড। রাচীন রবীন্দ্রকে ৮ রানেই বিদায় করে প্রথম আঘাতটা হানেন তানজীম হাসান সাকিব।উইকেটে এসেই বিদায় নেন হেনরি নিকোলস। ওপেনার উইল ইয়াঙ্গকে নিয়ে একটা জুটি গড়ার চেষ্টা করেন টম লাথাম। কিন্তু সেটা বেশিক্ষণ স্থায়ী হয়নি। লাথামকে ২১ রানে ফিরিয়ে জুটি ভাঙেন শরিফুল।

    লাথামের বিদায়ে ভরসা হয়ে ছিলেন ওপেনার ইয়াং। তাকেও ২৬ রানের মাথায় মেহেদী হাসান মিরাজের ক্যাচ বানিয়ে ড্রেসিংরুমের পথ দেখান শরিফুল। ইয়াংকে আউট করার মধ্য দিয়ে ১৪তম বাংলাদেশী বোলার হিসেবে ওয়ানডেতে ৫০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন এই বাঁহাতি পেসার। 

    ইয়াং আউট হতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে নিউ জিল্যান্ডের ইনিংস। শরিফুলের সঙ্গে হাত মেলান বাকি তিন পেসার তানজীম, মোস্তাফিজুর রহমান ও সৌম্য সরকার। তাতেই দিশেহারা হয়ে ৯৮ রানে গুটিয়ে যায় কিউইরা। ইয়াং আউট হওয়ার পরের ৬ ব্যাটারের মধ্যে দুই অঙ্কের ঘর পেরোতে পেরেছেন কেবল জশ ক্লার্কসন ও আদিত্য অশোক। বাকিদের রান আটকে যায় মোবাইল ফোনের ডিজিটের ঘরে।

    কিউইদের একশর আগে গুটিয়ে দেওয়ার কৃতিত্ব বাংলাদেশের পেস চর্তুষ্টয়ের। সমান তিনটি করে উইকেট নিয়েছেন শরিফুল, সাকিব ও সৌম্য। মোস্তাফিজ পেয়েছেন ১ উইকেট। রান খরচের দিকে দিয়ে সবচেয়ে কৃপণ ছিলেন তানজীম। ওভারপ্রতি ২ রান করে দিয়েছেন এই তরুণ পেসার।

    লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা দুর্দান্ত করেন দুই বাংলাদেশী ওপেনার সৌম্য সরকার ও এনামুল হক বিজয়। তবে ব্যক্তিগত ৪ রানের মাথায় চোখে কিছু একটা সমস্যা হচ্ছিল সৌম্য সরকারের, ঠিকঠাক দেখতে পাচ্ছিলেন না বলে ইঙ্গিত করছিলেন। এর আগে পানি দিয়েছেন। এরপর ফিজিওকে ডেকে পাঠান। ড্রপও দেওয়া হয়। তবে সমস্যার সমাধান হয়নি। ১৬ বলে ৪ রান করেই উঠে গেলেন সৌম্য।

    এনামুলের সঙ্গে এসে জুটি বাঁধলেন অধিনায়ক শান্ত। দুজন মিলে দ্বিতীয় উইকেট জুটিতে ৫০ বলে যোগ করলেন ৬৯ রান। দলকে জয়ের দ্বারপ্রান্তে এনে ৩৭ রানের মাথায় বিদায় নেন এনামুল। তবে লিটনকে নিয়ে বাকি কাজটা সেরে ফিফটি করেই মাঠ ছাড়েন অধিনায়ক শান্ত। লিটন ১ ও শান্ত ৫১ রানে অপরাজিত ছিলেন।

    এই ম্যাচে জয় দিয়ে ওয়ানডেতে নিউ জিল্যান্ডের মাটিতে জয়ের খরা কাটালো বাংলাদেশ। এর আগে একদিনের ক্রিকেটে ১৮ ম্যাচে কিউইদের মুখোমুখি হলেও কোনো জয় ছিল না টাইগারদের। এবার গড়লো ইতিহাস। সেই সঙ্গে ২০৯ বল হাতে রেখে তৃতীয় সর্বোচ্চ জয়ে সিরিজ শেষ করলো লাল সবুজের দল।

    সর্বশেষ সংবাদ
    1. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    2. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    3. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    4. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    5. গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা
    6. হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২
    7. আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি
    সর্বশেষ সংবাদ
    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬