Journalbd24.com

মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • চার বিশ্বকাপ জেতা ব্রাজিলের কিংবদন্তি জাগালো আর নেই
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৬ জানুয়ারী, ২০২৪ ১৩:৩৭
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৬ জানুয়ারী, ২০২৪ ১৩:৩৭

    আরো খবর

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ
    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের

    চার বিশ্বকাপ জেতা ব্রাজিলের কিংবদন্তি জাগালো আর নেই

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৬ জানুয়ারী, ২০২৪ ১৩:৩৭
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৬ জানুয়ারী, ২০২৪ ১৩:৩৭

    চার বিশ্বকাপ জেতা ব্রাজিলের কিংবদন্তি জাগালো আর নেই

    ব্রাজিল তাদের প্রথম বিশ্বকাপ জিতে ১৯৫৮ সালে। পেলের সঙ্গে সেই দলের সদস্য ছিলেন লেফট উইঙ্গার মারিও জাগালো। ২০২২ সালে পেলে মারা যাওয়ার পর সেই দলের একমাত্র জীবিত সদস্য ছিলেন জাগালো। এবার তিনিও নিলেন চিরবিদায়। আজ শনিবার ৯২ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

    ব্রাজিলের ফুটবল ইতিহাসে ওতপ্রতোভাবে জড়িয়ে আছে জাগালোর নাম। শুধু ১৯৫৮ সালেই নয়, এরপর ১৯৬২ সালেও তিনি বিশ্বকাপ জিতেন। ১৯৭০ সালে পেল-জাইরজিনহো-রিভেলিনোদের সঙ্গে জিতেন আরও একটি বিশ্বকাপ। এবার অবশ্য কোচ হিসেবে। এর মধ্য দিয়ে ফুটবল ইতিহাসে প্রথম কোনো ব্যক্তি হিসেবে খেলোয়াড় এবং কোচ হয়ে বিশ্বকাপ জেতার নজির গড়েন তিনি।

    আর ১৯৯৪ সালে জিতেন আরও একবার সহকারী কোচ হিসেবে। ফুটবল বিশ্বকাপের ইতিহাসে তিনিই প্রথম ব্যক্তি যিনি খেলোয়াড় এবং কোচ হিসেবে চার-চারটি বিশ্বকাপ জিতেছিলেন। আর ২০০২ সালে ছিলেন ব্রাজিল দলের পরামর্শক। অর্থাৎ পাঁচবার তিনি বিশ্বকাপের মঞ্চে যাওয়ার সুযোগ পেয়েছিলেন

    কিংবদন্তি এই ফুটবলার, কোচ ও সংগঠকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ব্রাজিল ফুটবল কনফেডারেশনের সভাপতি এদনালদো রদ্রিগেস, ‘আমরা তার পরিবার ও ভক্ত-সমর্থকদের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করছি। ব্রাজিলের ফুটবলের একজন বড় মাপের তারকা ও কিংবদন্তির মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তিনি ছিলেন আমাদের অন্যতম সেরা কিংবদন্তি।’

    জাগালো ১৯৬৫ সালে পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টানেন এবং পরের বছর রিও ডি জেনিরো ক্লাব বোটাফোগোতে তার কোচিং ক্যারিয়ার শুরু করেন।

    মেক্সিকো বিশ্বকাপের ঠিক আগে ১৯৭০ সালে জাতীয় দলের কোচ হিসেবে নিয়োগ পান। সেবার তিনি এমন একটি স্কোয়াড পেয়েছিলেন যার মধ্যে পেলে, জাইরজিনহো, গেরসন, রবার্তো রিভেলিনো ও তোস্তাওর মতো খেলোয়াড়রা ছিলেন। জাগালোর তত্ত্বাবধানে ফাইনালে ইতালিকে ৪-১ গোলে বিধ্বস্ত করে প্রথম তিনবারের চ্যাম্পিয়ন হয় ব্রাজিল।

    তিনি ১৯৭৪ সালেও ব্রাজিলের কোচৎ ছিলেন। কিন্তু পেলেকে ছাড়াই দলটি চতুর্থ স্থানে ছিল।

    ১৯৯৪ বিশ্বকাপে জাগালো ছিলেন কার্লোস আলবার্তো পেরেইরার সহকারী কোচ। সেবারও ব্রাজিল শিরোপা জিতেছিল। আবারও ফাইনালে ইতালিকে পরাজিত করেছিল।

    ১৯৯৮ সালে ফ্রান্স বিশ্বকাপের নেতৃত্বে ফিরেছিলেন জাগালো এবং দলকে ফাইনালে তুলেছিলেন। কিন্তু স্ট্রাইকার রোনাল্ডোর খিঁচুনির কারণে জেতা হয়নি আরও একটি বিশ্বকাপ। স্বাগতিকদের কাছে ৩-০ গোলে হেরে রানার্স-আপ হয়েছিল তারা। 

    সর্বশেষ সংবাদ
    1. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    2. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    3. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    4. সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    5. বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
    6. বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
    7. বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী
    সর্বশেষ সংবাদ
    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের 
ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. 
এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় গাকের জব ফেয়ারে 
চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬