Journalbd24.com

মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • রিয়ালের বিদায়ের রাতে শেষ আটে বার্সেলোনা
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২৪ ১২:২৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২৪ ১২:২৯

    আরো খবর

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ
    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের

    রিয়ালের বিদায়ের রাতে শেষ আটে বার্সেলোনা

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২৪ ১২:২৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২৪ ১২:২৯

    রিয়ালের বিদায়ের রাতে শেষ আটে বার্সেলোনা

    রিয়াল মাদ্রিদের সামনে সুযোগ ছিলো বার্সেলোনাকে প্রতিপক্ষ হিসেবে পাওয়ার। তবে অ্যাথলেটিকোর কাছে হেরে শেষ ষোলোতেই শেষ তাদের আশা। রিয়ালের এমন হারের রাতে দারুণ এক জয়ে কোপা দেল রে’র কোয়ার্টার ফাইনালে পৌছে গেছে বার্সা। ইউনিয়নিস্তাসকে ৩-১ গোলের ব্যবধানে হারিয়ে শেষ আটে পৌছে গেল জাভি হার্নান্দেজের দল। 

    বৃহস্পতিবার রাতে প্রতিপক্ষের মাঠে ম্যাচের শুরুতে অবশ্য বেশ চাপে ছিল বার্সেলোনা। সেটার প্রভাব দেখা যায় ম্যাচের প্রথম মিনিটেই। নিজেদের অর্ধে ফাউল করে বসে তারা। তবে এ যাত্রায় মারিও লোসাদার ফ্রি কিক পোস্ট ঘেঁষে বল বাইরে চলে গেলে হাফ ছাড়ে লা লিগার বর্তমান চ্যাম্পিয়নরা।

    এরপর অবশ্য দ্রুতই নিজেদের গুছিয়ে নেয় বার্সেলোনা। তবে একচেটিয়া বল দখলে রেখেও গোলের দেখা পাচ্ছিলো না। এর মাঝেই ৩১তম মিনিটে অসাধারণ এক গোলে বার্সেলোনাকে স্তম্ভিত করে দেয় স্বাগতিকরা। বাঁদিক থেক আক্রমণে উঠে দুর্দান্ত ভলিয়ে জাল খুঁজে নেন স্প্যানিশ মিডফিল্ডার গোমেজ।

    প্রথমার্ধের একদম শেষ সময়ে দলকে সমতায় ফিরিয়ে স্বস্তি এনে দেন ফেরান তোরেস। প্রতিপক্ষের একটি আক্রমণ সামলে দ্রুত পাল্টা আক্রমণে উঠে বার্সেলোনা। সেই আক্রমণ ধরে জোয়াও ফেলিক্সের পাস ধরে সবাইকে পেছনে ফেলে ডি-বক্সের মুখ থেকে কোনাকুনি শটে ঠিকানা খুঁজে নেন স্প্যানিশ ফরোয়ার্ড।

    বিরতির পরও আক্রমণের ধারা বজায় রাখে বার্সেলোনা। তাতে ৬৯ মিনিটের মাথায় দুর্দান্ত এক গোল করে দলকে এগিয়ে নেন জুলেস কুন্দে। সতীর্থের ছোট পাস পেয়ে একক নৈপুণ্যে প্রায় ৩৫ গজ দূর থেকে বুলেট গতির শটে গোলটি করেন ফরাসি এই ডিফেন্ডার।

    এই গোলের রেশ কাটতে না কাটতেই দুই মিনিট পর আরেক ডিফেন্ডার আলেসান্দ্রো বাল্ডের গোল। বলে পেয়ে দারুণ ক্ষিপ্রতায় বাঁ দিক দিয়ে ডি-বক্সে ঢুকে জোরাল শট নেন বাল্ডে। ক্রসবারের নিচের দিকে লেগে জালে জড়ায় বল। আর তাতে জয়ের দ্বারপ্রান্তে পৌছে যায় বার্সেলোনা। শেষের দিকে পাঁচ মিনিট যোগ করা সময় কাটিয়ে জয়ের স্বস্তিতে মাঠ ছাড়ে কোপা দেল রে’র রেকর্ড চ্যাম্পিয়নরা।

    সর্বশেষ সংবাদ
    1. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    2. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    3. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    4. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    5. গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা
    6. হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২
    7. আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি
    সর্বশেষ সংবাদ
    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬