Journalbd24.com

মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • পর্দা উঠছে বিপিএলের দশম আসরের
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২৪ ১২:৩৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২৪ ১২:৩৫

    আরো খবর

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ
    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের

    পর্দা উঠছে বিপিএলের দশম আসরের

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২৪ ১২:৩৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২৪ ১২:৩৫

    পর্দা উঠছে বিপিএলের দশম আসরের

    বহুল প্রতীক্ষার পর আজ মাঠ গড়াতে যাচ্ছে বাংলাদেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)। চার দলের লড়াইয়ের মধ্যে দিয়ে শুরু হচ্ছে এই আসর। আজ প্রথম দিনে মাঠে নামবে দুর্দান্ত ঢাকা, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও সিলেট স্ট্রাইকার্স।

    শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বেলা আড়াইটায় দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে আসরের নতুন দল দুর্দান্ত ঢাকা ও আসরের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ানস। দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও গেলবারের ফাইনালিস্ট সিলেট স্ট্রাইকার্স। 

    এবারের আসর আগের আসরগুলো থেকে আরও উন্নত হচ্ছে। সম্প্রচারে আধুনিক প্রযুক্তিসহ ধারাভাষ্যকার প্যানেলেও বেশ পরিবর্তন এসেছে। এবারের আসরে প্রথমবারের মতো ব্যবহার করা হবে স্পাইডার ক্যাম ও ব্যাগি ক্যাম। যা নির্ভুল সম্প্রচারের ক্ষেত্রে বেশ সহায়ক হবে বলেই ধারণা করা হচ্ছে।

    মাঠের লড়াইয়ে শুরুতেই জমজমাটের অপেক্ষা। আসরের সবচেয়ে শক্তিশালী দল কুমিল্লার বিপক্ষে নবাগত ঢাকা কেমন করে সেটাই দেখার অপেক্ষায় সবাই। ব্যাটিং কিংবা বোলিং দুই দিক দিয়েই যোজন যোজন এগিয়ে কুমিল্লা। দেশী-বিদেশী তারকাদের নিয়ে দারুণ দল গড়েছে তারা। এদিকে দিয়ে ঢাকার শক্তি দেশী তারকারা। তবে বিদেশীদের মধ্যেও অনেকে গড়ে দিতে পারেন ম্যাচের পার্থক্য।

    আজকের ম্যাচ নিয়ে দুর্দান্ত ঢাকার সহ-অধিনায়ক তাসকিন আহমেদ বলেন, ‘আমাদের দলটা অনেক তরুণ। মোসাদ্দেক আছে, আমিও আছি, আরও অনেক অভিজ্ঞ ক্রিকেটার আছে। অনেক বিদেশি ক্রিকেটার আসবে দেরিতে, কাউকে অনেক সময় পাওয়া যাবে না। যে দলটা আছে এটাই যদি গুছিয়ে, ইউনিটি নিয়ে খেলতে পারি অবশ্যই ভালো কিছু হবে।’

    দিনের দ্বিতীয় ম্যাচেও দারুণ লড়াইয়ের আভাস পাওয়া গেল। আসরের তারুণ্য নির্ভর দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। আসরের শুরু থেকেই তারা নিজেদের প্রমাণ করে আসছে। তবে সাফল্য নেই তেমন। এবারও নিজেদের সামর্থ্য অনুযায়ী লড়াই করার আশা দলটির। তেমনটাই জানালেন দলটির অধিনায়ক শুভাগত হোম।

    শুভাগত বলেন, ‘একটা টুর্নামেন্টের প্রথম ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা প্রথম ম্যাচটা নিয়ে বেশ ফোকাসড আছি সবাই। অনুশীলনটা ভালোভাবে সারার চেষ্টা করছি। ব্যক্তিগত প্রস্তুতিটাও যে যেমন নেওয়ার সে তেমন নিচ্ছে। প্রথম ম্যাচটা আমরা জেতার জন্যই যাব। প্রথম ম্যাচটা ভালোভাবে শেষ করতে পারলে টুর্নামেন্টটাও ভালো যাবে।’

    এদিকে আসরে প্রথমবারের মতো অংশ নিয়েই ফাইনাল খেলেছে সিলেট। দলটির নেতৃত্ব আছেন দেশের সেরা অধিনায়ক মাশরাফী বিন মর্তুজা। এবার দেশী ও বিদেশী মিলিয়ে ভালোই শক্তিশালী দল গড়েছে সিলেট। প্রথম ম্যাচেও তাই জয়ের দিকেই নজর তাদের। তেমনটাই জানালেন দলটির ব্যাটসম্যান মোহাম্মদ মিথুন।

    মিথুন বলেন, ‘আমাদের তিনটা অনুশীলন সেশন হয়েছে, সেখানে আমরা নিজেদের মধ্যে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছি। আমাদের বিদেশিরাও যোগ দিয়েছে। সব মিলিয়ে আমাদের টিম বেশ ভারসাম্যপূর্ণ মনে করছি। আমাদের লক্ষ্য ম্যাচ ধরে ধরে এগিয়ে যাওয়া। ভালো পরিকল্পনা করে কীভাবে জিততে পারি সেদিকে আমাদের মনোযোগ।’

    আজ শুরু হয়ে প্রায় দেড় মাস চলবে এই আসর। ৪৬ ম্যাচের টুর্নামেন্টের ফাইনাল হবে আগামী ১ মার্চ। খেলা হবে তিনটি ভেন্যু ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে। মাঠে বসে বিপিএলের ম্যাচ দেখতে টিকেটের জন্য সর্বনিম্ন ২০০ টাকা খরচ করতে হবে। সর্বোচ্চ ২ হাজার ৫০০ টাকায় ম্যাচ দেখতে পারবেন দর্শকরা।

    সর্বশেষ সংবাদ
    1. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    2. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    3. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    4. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    5. গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা
    6. হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২
    7. আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি
    সর্বশেষ সংবাদ
    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬