Journalbd24.com

মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • মেসি যুগের পর প্রথমবার কোয়ার্টার ফাইনালে বার্সেলোনা
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৩ মার্চ, ২০২৪ ১২:০৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৩ মার্চ, ২০২৪ ১২:০৫

    আরো খবর

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ
    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের

    মেসি যুগের পর প্রথমবার কোয়ার্টার ফাইনালে বার্সেলোনা

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৩ মার্চ, ২০২৪ ১২:০৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৩ মার্চ, ২০২৪ ১২:০৫

    মেসি যুগের পর প্রথমবার কোয়ার্টার ফাইনালে বার্সেলোনা

    লিওনেল মেসি চলে যাওয়ার পর বার্সেলোনা উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে উঠতে পারেনি। এবারও ছিল কিছুটা শঙ্কা। নাপোলির বিপক্ষে প্রথম লেগে হয়েছিল ১-১ গোলে ড্র। ঘরের মাঠে জয় প্রয়োজন ছিল। মঙ্গলবার দিবাগত রাতে প্রার্থিত সেই জয়টি তুলে নেয় জাভির শিষ্যরা। ৩-১ ব্যবধানের জয়ে (দুই লেগ মিলিয়ে ৪-২) ২০২০ সালের পর প্রথমবার শেষ আটে নাম লেখালো কাতালানরা

    এদিন ম্যাচের শুরুতেই ফিরমিন লোপেজ ও জোয়াও কানসালোর গোলে নাপোলিকে ম্যাচ থেকে ছিটকে দেয় বার্সা। অবশ্য ম্যাচের আধঘণ্টার মাথায় নাপোলিও গোল করে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয়। কিন্তু দ্বিতীয়ার্ধে নিজেদের জাল অক্ষুন্ন রেখে শেষদিকে রবার্ত লেভানডোফস্কির গোলে ৩-১ ব্যবধানের জয় নিশ্চিত হয় বার্সার। চার বছর পর নিশ্চিত হয় কোয়ার্টার ফাইনাল।

    আগেই দুই বছর গ্রুপপর্ব থেকেই বিদায় নিয়েছিল জাভির শিষ্যরা। এবার গ্রুপপর্বের বৈতরনি পার হওয়ার পাশাপাশি শেষ ষোলোর গণ্ডিও পেরুলো। অবশ্য জাভি ইনজুরির কারণে এই ম্যাচে পাননি পেদ্রি, ফ্রাঙ্কি ডি ইয়ং ও ফেরান তোরেসকে। সেক্ষেত্রে তরুণদের সুযোগ দেওয়া হয়। তারা অবশ্য হতাশ করেননি তাকে।

    এদিন ম্যাচের ১৫ মিনিটেই এগিয়ে যায় বার্সেলোনা। এ সময় বামদিক দিয়ে রাফিনহা আক্রমণে উঠে লাইনের সামনে থেকে ডি বক্সের মধ্যে থাকা লোপেজকে বাড়িয়ে দেন। তিনি ঠাণ্ডা মাথায় রক্ষণব্যুহ চিড়ে জোরালো নিচু শটে বল জালে পাঠান।

    ১৭ মিনিটের মাথায় আবারও আক্রমণে উঠেন রাফিনহা। ডি বক্সে ঢুকে দূরের পোস্টে শট নেন। সেটি পোস্টে লেগে ফিরে আসে কানসালোর কাছে। তিনি ডান পায়ের শটে কাছের পোস্ট দিয়ে লক্ষ্যভেদ করেন।

    ৩০ মিনিটের সময় একটি গোল শোধ দেয় নাপোলি। এ সময় ডানদিক থেকে বক্সের মধ্যে মাতেও পলিতানোর বাড়ানো বল বাম পায়ের শটে জালে জড়ান আমির রহমানি। তাতে ২-১ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় বার্সা।

    বিরতির পর অবশ্য রক্ষণাত্মক পন্থায় খেলে বার্সেলোনা। তাতে তাদের জাল থাকে অক্ষুন্ন। উল্টো ৮৩ মিনিটে আরও একটি গোল করে ঘরের মাঠের দর্শকদের উল্লাসে ভাসায়। এ সময় ডি বক্সের বাইরে থেকে আলতো টোকায় সার্জি রবার্তোকে বক্সের মধ্যে বল বাড়িয়ে দেন ইলকে গুনদোগান। সার্জি ডানদিকে বাড়িয়ে দেন লেভানডোফস্কিকে। তিনি ধাক্কা খেয়ে পড়তে পড়তে বাম পায়ের শটে জালে পাঠান বল। তাতে ফিরতি লেগে ৩-১ ব্যবধানের জয়ে শেষ আট নিশ্চিতের আনন্দে ভাসে বার্সেলোনা ও তার সমর্থকরা।

    সর্বশেষ সংবাদ
    1. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    2. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    3. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    4. সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    5. বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
    6. বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
    7. বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী
    সর্বশেষ সংবাদ
    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের 
ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. 
এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় গাকের জব ফেয়ারে 
চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬