Journalbd24.com

মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • চেন্নাইর জয়ে ম্যাচসেরা মোস্তাফিজ
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৩ মার্চ, ২০২৪ ১২:২৭
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৩ মার্চ, ২০২৪ ১২:২৭

    আরো খবর

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ
    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের

    চেন্নাইর জয়ে ম্যাচসেরা মোস্তাফিজ

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৩ মার্চ, ২০২৪ ১২:২৭
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৩ মার্চ, ২০২৪ ১২:২৭

    চেন্নাইর জয়ে ম্যাচসেরা মোস্তাফিজ

    মোস্তাফিজুর রহমানের দুর্দান্ত বোলিংয়ে আইপিএলের উদ্বোধনী ম্যাচেই জয় পেয়েছে চেন্নাই সুপার কিংস। আর ম্যাচসেরা হয়েছেন মোস্তাফিজ।

    শুক্রবার (২২ মার্চ) রাতে চেন্নাইর এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে এদিন মোস্তাফিজ শুরুতেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) ৪ উইকেট তুলে নেন। তাতে ৭৮ রানেই ৫ উইকেট হারিয়ে বসে কোহলি-ডু প্লেসিসরা। এরপরও অনুজ রাওয়াত ও দিনেশ কার্তিকের ব্যাটে ভর করে ৬ উইকেটে ১৭৩ রান করে বেঙ্গালুরু। জবাবে ১৮.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে জয় তুলে নেয় চেন্নাই।

    রান তাড়া করতে নেমে ৩৮ রানে ঋতুরাজ গায়কোয়াড়ের উইকেট হারায় চেন্নাই। ৩ চারে ১৫ রান করে ফেরেন তিনি। ৭১ রানের মাথায় ফেরেন দারুণ খেলতে থাকা রাচীন রবীন্দ্র। তিনি ১৫ বলে ৩টি চার ও সমান সংখ্যক ছক্কায় করেন ৩৭ রান। ৯৯ রানের মাথায় তৃতীয় উইকেট হারায় চেন্নাই। এবার আউট হন আজিঙ্কা রাহানে। তিনি ১৯ বলে ২ ছক্কায় করে যান ২৭ রান। ১১০ গিয়ে আরও একটি উইকেট হারায় ধোনির দল। এবার ফিরেন ড্যারিল মিচেল। তিনি ১৮ বলে ২ ছক্কায় করেন ২২ রান।

    এরপর অবশ্য আর কোনো উইকেট হারায়নি চেন্নাই। বদলি খেলোয়াড় শিবাম দুবে ও রবীন্দ্র জাদেজার সাবলীল ব্যাটিংয়ে ৮ বল আগে ৬ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় পাঁচবারের চ্যাম্পিয়নরা। দুবে ৪টি চার ও ১ ছক্কায় ৩৪ রানে ও জাদেজা ১৭ বলে ১ ছক্কায় অপরাজিত থাকেন ২৫ রানে।

    বল হাতে ৩ ওভারে ২৭ রান দিয়ে বেঙ্গালুরুর ক্যামেরন গ্রিন নেন ২টি উইকেট। ১টি করে উইকেট নেন যশ ঢুল ও কর্ণ শর্মা।

    তার আগে শুরুতেই বেঙ্গালুরুর ব্যাটিংয়ের আগা কেটে দেন মোস্তাফিজুর রহমান। পঞ্চম ওভারে ফাফ ডু প্লেসিস (৩৫) ও রজত পতিদারকে (২১) ফিরিয়ে করেন জোড়া আঘাত। তাতে ৪১ রানেই দুই উইকেট হারিয়ে বসে বেঙ্গালুরু। ৪২ রানের মাথায় নতুন ব্যাটসম্যান গ্লেন ম্যাক্সওয়েল ফেরেন গোল্ডেন ডাক মেরে। তার উইকেটটি নেন দীপক চাহার।

    দ্বাদশ ওভারে এসে আবার জোড়া উইকেট তুলে নেন মোস্তাফিজ। এবার প্রথমে বিরাট কোহলি (২১) ও ক্যামেরন গ্রিনের (১৮) বিগ উইকেট তুলে নেন। তাতে ৭৮ রানেই ৫ উইকেট হারিয়ে বসে কোহলি-ডু প্লেসিসরা।

    কিন্তু শেষ দিকে অনুজ ২৫ বলে ৪ চার ও ৩ ছক্কায় ৪৮ এবং কার্তিক ৩ চার ও ২ ছক্কায় অপরাজিত ৩৮ রান করলে বেঙ্গালুরুর দলীয় সংগ্রহ ১৭৩ পর্যন্ত যায়।

    মোস্তাফিজ ৪টি ও চাহার নেন ১টি উইকেট। একটি উইকেট আসে রান আউট থেকে। ৪ ওভারে ২৯ রান দিয়ে ৪টি উইকেট নিয়ে ম্যাচসেরা হন মোস্তাফিজুর রহমান।

    সর্বশেষ সংবাদ
    1. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    2. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    3. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    4. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    5. গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা
    6. হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২
    7. আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি
    সর্বশেষ সংবাদ
    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬