Journalbd24.com

মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • রোনালদোর লাল কার্ড, বিদায় আল নাসর
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৯ এপ্রিল, ২০২৪ ১৫:৩২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৯ এপ্রিল, ২০২৪ ১৫:৩২

    আরো খবর

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ
    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের

    রোনালদোর লাল কার্ড, বিদায় আল নাসর

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৯ এপ্রিল, ২০২৪ ১৫:৩২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৯ এপ্রিল, ২০২৪ ১৫:৩২

    রোনালদোর লাল কার্ড, বিদায় আল নাসর

    মাঠে দুর্দান্ত সময় কাটালেও এবার লাল কার্ড হজম করতে হলো বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালদোকে। গতকাল সৌদি সুপার কাপের সেমিফাইনালে আল নাসর-আল হিলাল ম্যাচে লাল কার্ড দেখেন রোনালদো। ম্যাচটাও তাদের পক্ষে আসেনি। 

    আল নাসর ২-১ গোলে হেরে বিদায় নিয়েছে সুপার কাপ থেকে। রোনালদো লাল কার্ড দেখার আগেই আল নাসর ২ গোলে পিছিয়ে ছিল। শেষ মুহূর্তে সাদিও মানে গোল করে পরাজয়ের ব্যবধান কমিয়েছেন মাত্র। 

    ম্যাচের ৮৫ মিনিটে লাল কার্ড দেখেন রোনালদো। সাইডলাইনে যাওয়া বল কুড়াতে গিয়েছিলেন আল হিলালের আলি আলবুলাইহি। তাকে সরিয়ে রোনালদো বল টেনে নেন। ওই সময়ে আল হিলালের ডিফেন্ডাররা তাকে প্রতিরোধ করলে এক পর্যায়ে কনুই দিয়ে আঘাত করেন রোনালদো।

    রেফারির সামনেই ঘটনা ঘটায় দ্রুতই লাল কার্ড দেখেন রোনালদো। রেফারির সিদ্ধান্ত মানতে না পেরে তখন হাত মুষ্টিবদ্ধ করে তার দিকে ঘুষি দেওয়ার মতো ভঙ্গি করেন আল নাসরের তারকা। এরপর আর্মব্যান্ড খুলে বেরিয়ে যান সিআর সেভেন। 

    চলতি মৌসুমেও ট্রফিবিহীন থাকতে হচ্ছে রোনালদোর দলকে। সৌদি প্রো লিগের শিরোপা তাদের পাওয়া হচ্ছে না। আল হিলালের চেয়ে ১২ পয়েন্ট পিছিয়ে রয়েছে তারা। এবার সৌদি সুপার কাপেও তাদের পথ আটকে গেল সেমি ফাইনালে। 

    এই ম্যাচে একাধিক সুযোগ নষ্ট করেছেন রোনালদো। ১৭ মিনিটে গোল রক্ষককে একা পেয়েও লক্ষ্যভেদ করতে পারেননি। মিনিট পাঁচেক পর দূর পাল্লার আরেকটি শট বারপোস্টের কাছ ঘেঁষে বেরিয়ে যায়। গোলশূন্য সমতাতেই বিরতিতে যায় দুই দল।

    দ্বিতীয়ার্ধের ৬১ মিনিটে আল হিলালের হয়ে গোল করে আলদাউসারি। ১১ মিনিট পর তারা দ্বিতীয় গোলের স্বাদ পায়। ম্যালকম গোল করে দলকে এগিয়ে নেন। ফাইনালের সুযোগ হাতছাড়া হচ্ছিল বলে রোনালদোরা ছিল মরিয়া। শেষ পর্যন্ত মাথা গরম থেকেই ম্যাচের ৭৫ মিনিটে লাল কার্ড দেখেন তিনি। 

    ১১ এপ্রিলের ফাইনালে আল হিলালের প্রতিপক্ষ আল ইত্তিহাদ। 

    সর্বশেষ সংবাদ
    1. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    2. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    3. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    4. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    5. গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা
    6. হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২
    7. আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি
    সর্বশেষ সংবাদ
    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬