Journalbd24.com

মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • ম্যানসিটির ইতিহাস নাকি আর্সেনালের অপেক্ষার অবসান
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৯ মে, ২০২৪ ২১:৩০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৯ মে, ২০২৪ ২১:৩০

    আরো খবর

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ
    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের

    ম্যানসিটির ইতিহাস নাকি আর্সেনালের অপেক্ষার অবসান

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৯ মে, ২০২৪ ২১:৩০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৯ মে, ২০২৪ ২১:৩০

    ম্যানসিটির ইতিহাস নাকি আর্সেনালের অপেক্ষার অবসান

    আজ শেষ হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুম। সেই সঙ্গে নির্ধারিত হতে যাচ্ছে শিরোপাধারী। এই শিরোপার দৌড়ে রোমাঞ্চ ছড়িয়ে দিয়েছে ম্যানচেস্টার সিটি ও আর্সেনাল। এই দুই দলের মধ্যেই আজ ফয়সালা হবে শিরোপার। ম্যানসিটি জিতলে গড়বে ইতিহাস, আর্সেনালের সামনে ইতিহাস পুনরাবৃত্তির সুযোগ।

    সমীকরণটা অবশ্য কঠিন কিছু নয়। আজ ইতিহাদ স্টেডিয়ামে ওয়েস্টহামকে হারালেই রেকর্ড টানা চতুর্থ প্রিমিয়ার লিগ শিরোপা ঘরে তুলবে ম্যানচেস্টার সিটি। যদি পেপ গার্দিওলার দল কোনোভাবে পয়েন্ট খোয়ায়, তখন সুযোগ চলে আসবে আর্সেনালের।

    আর্সেনালের সামনে সমীকরণ হলো, সিটি ড্র করলে এবং এভারটনের বিপক্ষে আর্সেনাল জিতলে উভয় দলের পয়েন্ট সমান হয়ে যাবে। তখন প্রিমিয়ার লিগের নিয়ামানুযায়ী গোল পার্থক্য দেখা হবে। তাতে এগিয়ে থাকার সুবাদে কুড়ি বছর পর লিগ শিরোপা পুনরুদ্ধার করবে গানাররা।

    তবে আর্সেনালের সমীকরণে পানি ঢেলে দিতে পারে ম্যানসিটি। কারণ খেলাটা সিটির ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে। তাই স্বাভাবিকভাবেই ওয়েস্টহামের বিপক্ষে ফেভারিট সিটি। ইংলিশ ফুটবলে দাপটের এক নতুন অধ্যায়ের সূচনা করতে মরিয়া গার্দিওলার দল। আজ জিততে পারলে গার্দিওলার অধীনে গত সাত মৌসুমে এটি হবে সিটির ষষ্ঠ শিরোপা। 

    এদিকে আর্সেনালও ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে এভারটনের মুখোমুখি হবে। সর্বশেষ ১৭ ম্যাচের ১৫টিতে জয়ী আর্সেনালের ভাগ্যটা নিজেদের হাতে নেই। গত মাসে অ্যাস্টন ভিলার কাছে ২-০ গোলের হারের অনেক বড় মূল্য চুকাতে হচ্ছে তাদের। সেই ম্যাচে এক পয়েন্ট পেলেও আজ চিত্রটা অন্যরকম হতে পারতো।

    রোমাঞ্চকর এই শিরোপা লড়াই ছিল ত্রিমুখী। গত মাসে লিভারপুল হেরে ও ড্র করে ছিটকে পড়ে লড়াই থেকে।সিটি সর্বশেষ পয়েন্ট হারিয়েছিল গত ডিসেম্বরে। চেলসি, লিভারপুল ও আর্সেনালের বিপক্ষে ড্র করেছিল গার্দিওলার শিষ্যরা। তবে এর পর থেকে অদম্য গতিতে ছুটে চলছে তারা।

    এই ম্যাচে শেষবারের মতো ওয়েস্টহামের ডাগআউটে দাঁড়াতে যাচ্ছেন ডেভিড ময়েস। আর্সেনালকে খুব একটা আশার বাণী শোনাতে পারেননি তিনি। তার চোখে গার্দিওলার দলই ফেভারিট। তবে এতকিছু না ভেবে নিজেদের কাজটা করে রাখার প্রতি মনোযোগী গানার বস মিকেল আর্তেতা। তার বিশ্বাস, ফুটবলে যে কোনো কিছু হতে পারে। তবে দেখা যাক।

    সর্বশেষ সংবাদ
    1. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    2. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    3. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    4. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    5. গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা
    6. হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২
    7. আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি
    সর্বশেষ সংবাদ
    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬