Journalbd24.com

মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ   শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার   স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • কোপাকে সামনে রেখে আর্জেন্টিনার ২৯ সদস্যের দল ঘোষণা
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২১ মে, ২০২৪ ১২:২৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২১ মে, ২০২৪ ১২:২৩

    আরো খবর

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ
    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের

    কোপাকে সামনে রেখে আর্জেন্টিনার ২৯ সদস্যের দল ঘোষণা

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২১ মে, ২০২৪ ১২:২৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২১ মে, ২০২৪ ১২:২৩

    কোপাকে সামনে রেখে আর্জেন্টিনার ২৯ সদস্যের দল ঘোষণা

    সামনেই কোপা আমেরিকা। যেখানে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে অংশ নিবে আর্জেন্টিনা। তার আগে ইকুয়েডর ও গুয়াতেমালার বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। আর সেই ম্যাচের আগে আজ সোমবার (২০ মে, ২০২৪) ২৯ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। এখান থেকেই কোপা আমেরিকার জন্য ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করবে বিশ্ব চ্যাম্পিয়নরা।

    কোপার সবশেষ আসরে চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারিয়ে মেসি জিতেছিলেন তার প্রথম কোনো শিরোপা। তার সঙ্গে শিরোপা জিতেছিলেন অ্যাঞ্জেল ডি মারিয়াও। তার বয়স ৩৬ হলেও তিনিও আছেন ২৯ সদস্যের দলে। তার সঙ্গে আছেন আর্জেন্টিনার তারকা জুলিয়ান আলভারেজ, লাওতারো মার্টিনেজ ও এক্সকুয়েল প্যালাসিওস। তারা তিনজনেই ইংল্যান্ড, ইতালি ও জার্মানিতে নিজ নিজ লিগে শিরোপা জিতেছেন।

    ২০২২ বিশ্বকাপে আর্জেন্টিনাকে নেতৃত্ব দেওয়া মেসি যথারীতি কোপা আমেরিকায়ও অধিনায়কের দায়িত্ব পালন করবেন। যদিও গেল মাস থেকে হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে ভুগছিলেন তিনি। তবে সেরে ওঠে খেলেছেন ইন্টার মায়ামির হয়ে। সেটা নিঃসন্দেহে ভালো খবর আর্জেন্টিনার জন্য।

    মেসি-ডি মারিয়া ছাড়াও দলে আছেন আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ, জিওভানি লো সেলসো, ক্রিস্টিয়ান রোমেরো, এনজো ফার্নান্দেজ ও তরুণ তুর্কি ভ্যালেন্তিন বার্কো।

    আগামী ৯ জুন ইকুয়েডরের বিপক্ষে ও ১৪ জুন গুয়াতেমালার সঙ্গে প্রীতি ম্যাচ খেলবে মেসি-ডি মারিয়ারা। এরপর ২১ জুন কানাডার বিপক্ষের ম্যাচ দিয়ে আর্জেন্টিনা কোপা আমেরিকার শিরোপা ধরে রাখার মিশন শুরু হবে। ২৬ জুন চিলি ও ৩০ জুন পেরুর বিপক্ষে লড়বে তারা।

    কোপা আমেরিকার আগে আর্জেন্টিনার প্রাথমিক স্কোয়াড:
    গোলরক্ষক:
    এমিলিয়ানো মার্টিনেজ, জেরোনিমো রুলি ও ফ্রাঙ্কো আরমানি।

    ডিফেন্ডার:
    গঞ্জালো মন্টিয়েল, নাহুয়েল মোলিনা, লিওনার্দো বালের্দি, ক্রিস্টিয়ান রোমেরো, জার্মান পেজেলা, লুকাস মার্টিনেজ কোয়ার্টা, নিকোলাস ওটামেন্ডি, মার্কোস অ্যাকুনা, নিকোলাস ট্যাগলিয়াফিকো, ভ্যালেন্তিন বার্কো।

    মিডফিল্ডার:
    গুইদো রদ্রিগেজ, লিয়ান্দ্রো পেরেদেস, এক্সকুয়েল প্যালাসিওস, এনজো ফার্নান্দেজ, জিওভানি লো সেলসো, অ্যাঞ্জেল ডি মারিয়া ও ভ্যালেন্তিন কার্বোনি।

    ফরোয়ার্ড:
    লিওনেল মেসি, জুলিয়ান আলভারেজ, আলেজান্দ্রো গার্নাচো, নিকোলাস গঞ্জালেস, অ্যাঞ্জেল কোরেয়া ও লাওতারো মার্টিনেজ।

    সর্বশেষ সংবাদ
    1. পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ
    2. মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো
    3. শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার
    4. পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু
    5. স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০
    6. ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা
    7. পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি
    সর্বশেষ সংবাদ
    পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ

    পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ

    মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো

    মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো

    শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

    শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

    পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু

    পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০

    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা

    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা

    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি

    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬