Journalbd24.com

মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • নেপালকে হারিয়ে নেদারল্যান্ডসের বিশ্বকাপ শুরু
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৫ জুন, ২০২৪ ০৯:৫৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৫ জুন, ২০২৪ ০৯:৫৮

    আরো খবর

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ
    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের

    নেপালকে হারিয়ে নেদারল্যান্ডসের বিশ্বকাপ শুরু

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৫ জুন, ২০২৪ ০৯:৫৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৫ জুন, ২০২৪ ০৯:৫৮

    নেপালকে হারিয়ে নেদারল্যান্ডসের বিশ্বকাপ শুরু

    টি-টোয়েন্টি বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ শুরুর আগেই ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে গ্যালারি দখলে নিয়েছিল নেপালের ক্রিকেট ভক্তরা। তাদের হর্ষধ্বনি ও মেক্সিকান ওয়েভে মেতে উঠেছিল পুরো স্টেডিয়াম। নেপালের ক্রিকেটপ্রেমীদের উচ্ছ্বাস দেখে মনেই হচ্ছিল না, খেলাটি নেপালে নয় যুক্তরাষ্ট্রে হচ্ছে।

    ম্যাচ শেষে অবশ্য নেপাল-সমর্থকদের সেই উল্লাস স্থায়ী হয়নি। বোলিং-ফিল্ডিংয়ে দারুণ পারফরম্যান্সের পর ম্যাক্স ও’ডাউডের অপরাজিত ফিফটিতে ৬ উইকেটে ম্যাচটা জিতেছে সহযোগী দেশগুলোর পরাশক্তি খ্যাত নেদারল্যান্ডস।

    বাজে আবহাওয়ার কারণে ম্যাচটির শুরু পিছিয়ে যায়। টস জিতে নেপালকে ব্যাটিংয়ে পাঠায় ডাচরা। ব্যাট হাতে মোটেই সুবিধা করতে পারেনি দক্ষিণ এশিয়ার দেশটি। ১৯.২ ওভারে নেপাল গুটিয়ে যায় ১০৬ রানে। নেদারল্যান্ডস জেতে ৮ বল হাতে রেখেই।

    ডালাসে শুরু থেকে দারুণ বোলিং করা নেদারল্যান্ডসের বোলারদের সামনে থিতু হতে পারেননি নেপালের ব্যাটসম্যানরা।

    এক দশক পর বিশ্বকাপে ফেরা দলটি ৮৪ রান তুলতেই হারায় ৭ উইকেট। অধিনায়ক রোহিত পৌডেলের ৩৫ রান এবং করণ কেসির ১৭ রানে ভর করে এক শ রান পার করে নেপাল। 

    ডাচদের হয়ে বল হাতে দারুণ নৈপুণ্য দেখান টিম প্রিঙ্গেল ও লোগান ফন বিক। দুজনই নেন ৩টি করে উইকেট, ২টি করে উইকেট নেন পল ফন মিকেরেন ও বাস ডি লিডি।

    রান তাড়ায় দ্বিতীয় ওভারেই মাইকেল লেভিটকে (১) হারায় নেদারল্যান্ডস। তবে দলকে সতর্কতার সঙ্গে এগিয়ে নিতে থাকেন ও’ডাউড এবং বিক্রম সিং। ২২ রান করে ফিরে যান বিক্রম সিং, দলীয় ৭১ রানে রানআউট হয়ে ফেরেন সিব্রান্ড এঙ্গেলব্রেখটও (১৪)। বেশিক্ষণ টিকতে পারেননি অধিনায়ক স্কট এডওয়ার্ডস (৫)। তবে এক প্রান্ত আগলে দলকে টেনে নেন ও’ডাউড।

    শেষ দিকে নিয়ন্ত্রিত বোলিংয়ে নেদারল্যান্ডসের ওপর চাপ তৈরি করে নেপাল। ১৮তম ওভারে নেপাল অধিনায়ক রোহিত যদি ও’ডাউডের সহজ ক্যাচ ফেলে না দিতেন, তবে ম্যাচটা আরও রোমাঞ্চকর হয়ে উঠতে পারত। জীবন পেয়ে নেপালকে অবশ্য আর কোনো সুযোগ দেননি ও’ডাউড। ৪৮ বলে ৫৪ রানে অপরাজিত থেকে নেদারল্যান্ডসকে এনে দেন দারুণ এক জয়।

    সর্বশেষ সংবাদ
    1. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    2. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    3. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    4. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    5. গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা
    6. হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২
    7. আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি
    সর্বশেষ সংবাদ
    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬