Journalbd24.com

মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • ‘সাকিবের লজ্জা হওয়া উচিত’
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১১ জুন, ২০২৪ ১৩:৫১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১১ জুন, ২০২৪ ১৩:৫১

    আরো খবর

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ
    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের

    ‘সাকিবের লজ্জা হওয়া উচিত’

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১১ জুন, ২০২৪ ১৩:৫১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১১ জুন, ২০২৪ ১৩:৫১

    ‘সাকিবের লজ্জা হওয়া উচিত’

    সাকিব আল হাসানকে নিয়ে আলোচনার সময় সম্ভবত এসে গেছে বাংলাদেশ দলের। সাকিবের নিজেরও ভাবার সময় এসে গেছে। মাঠে ব্যাটে-বলে পারফরম্যান্সটাই তো সবার আগে, সেখানে অনেকদিন ধরেই ফর্মহীন আছেন তিনি, সে আলোচনা এবার উঠছে জোরেশোরে।

    সেটা শুধু বাংলাদেশেই নয়, দেশের বাইরেও। সোমবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও সাকিব ব্যাটে-বলে নিদারুণভাবে ব্যর্থ, এরপর সাকিবকে সমালোচনায় রীতিমতো ধুয়ে দিয়েছেন ভারতের সাবেক ব্যাটসম্যান বীরেন্দর শেবাগ। নিজের পরিসংখ্যান দেখে সাকিবের লজ্জা পাওয়া উচিৎ জানিয়ে শেবাগ বললেন, সাকিবের আরও আগেই বোঝা উচিৎ ছিল, তিনি টি-টোয়েন্টিতে আর চলেন না।

    বিশ্বকাপে প্রথম ম্যাচে বল হাতে ৩ ওভারে ৩০ রান দিয়ে উইকেটশূন্য, ব্যাট হাতে ১৪ বলে ৮ রান করে দলকে বিপদে রেখেই আউট। গতকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তো সাকিব দলে তার প্রয়োজন নিয়েই প্রশ্ন তুলে দেওয়ার মতো খেলেছেন।

    এমন পিচে সাকিবের বোলিং খুব একটা কাজে আসবে না, সেটা অনুমিতই ছিল। সাকিবকে এক ওভারের বেশি বোলিংই করাননি অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এর পর ব্যাট হাতে দলের বিপদ আরও বাড়িয়ে গেছেন সাকিব। লিটন, শান্তরা তো ব্যর্থতার নিয়মিত চিত্র দেখিয়েছেনই, সাকিবও নর্কিয়ার বাউন্সারে হুক করতে গিয়ে ক্যাচ তুলে দিয়ে এলেন। ফিরলেন ৪ বলে ৩ রান করে, বাংলাদেশকে অষ্টম ওভারেই ৩৭/৩ বানিয়ে।

    নর্কিয়া এই বিশ্বকাপে ত্রাস ছড়াচ্ছেন, দক্ষিণ আফ্রিকার সবচেয়ে ভয়ংকর বোলার তিনি। ১৫০ কিলোমিটারের আশপাশে গতি ওঠাচ্ছেন নিয়মিত। তার বলেই দুর্বল হুক করতে গিয়ে ক্যাচ তুলে দেওয়া, তাও দলের সবচেয়ে সিনিয়র দুই ক্রিকেটারের একজনের এমন শট… ক্রিকবাজে বিশ্লেষণে সাকিবকে ধুয়ে দিয়েছেন শেবাগ।

    যদিও শেবাগের বাংলাদেশকে খাটো করে দেখানোর সুর সব সময়ই থাকে, সেটি কালও ছিল। তবে সাকিবকে নিয়ে তার সমালোচনাকে অযৌক্তিক বলার উপায় থাকছে না, ‘ওকে যদি অভিজ্ঞতার কারণেই দলে নেওয়া হয়ে থাকে, সেটার কিছুই আজ আমাদের চোখে পড়েনি। অন্তত ক্রিজে কিছুটা সময় তো কাটানো উচিৎ ছিল। তুমি তো আর হেইডেন বা গিলক্রিস্ট নও যে কিনা হুক বা পুল শট অনায়াসে খেলতে পারে… তুমি বাংলাদেশেরই একজন খেলোয়াড়। তুমি তোমার মান অনুযায়ী খেলো। তুমি যদি হুক বা পুল শট খেলতে না পার তাহলে যে শট খেলতে পার সেটাই খেলো।’

    বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশের সিরিজ হারের পর সাকিব বলেছিলেন, এটা বাংলাদেশের জন্য একটা ‘ওয়েইক আপ কল!’ এ নিয়েও সাকিবকে ধুয়ে দিয়েছেন শেবাগ, ‘সাকিবের ওপর মানুষের প্রত্যাশা থাকে, সেটাতে ভুলও কিছু নেই। কারণ ও সেই প্রথম বিশ্বকাপ (টি-টোয়েন্টি বিশ্বকাপ) থেকে খেলে আসছে। বিশেষ করে দল যখন বিপদে পড়বে, তখন তরুণ খেলোয়াড়েরা তো ওর দিকেই তাকাবে। সাকিব যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হেরে যাওয়ার পর বলল ওটা নাকি ঘুমভাঙানির ডাক ছিল। ১৫ বছর খেলার পরও যদি ওয়েইক আপ কল দরকার হয়, তাহলে ভাবুন তো ও কেমন ঘুমিয়েছে!’

    টি-টোয়েন্টিতে সাকিবের দিন আরও আগেই ফুরিয়েছে বলেও মনে হচ্ছে শেবাগের, ‘আমার মনে হয়েছে টি-টোয়েন্টিতে সাকিবের সময় আরও অনেক আগেই ফুরিয়েছে। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়। ও এত লম্বা সময় অধিনায়কত্ব করেছে, এত সিনিয়র একজন খেলোয়াড়, এরপর যদি ওর পরিসংখ্যান এমন হয়, ওর তো লজ্জা হওয়া উচিৎ, তাই না?’

    নিজের অভিজ্ঞতার উদাহরণ দিয়েই সাকিবকে সরে যাওয়ার পরামর্শ দিয়েছেন শেবাগ, ‘ওর নিজেরই বোঝা উচিৎ যে ও আর টি-টোয়েন্টিতে চলে না এবং সেটা বুঝে অবসরে যাওয়া উচিৎ। আমি যখন শ্রীলংকায় ২০১২ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলছিলাম, বুঝতে পারলাম যে আমি ডেল স্টেইন, মরনে মরকেল এবং আফগানিস্তানের একজন বাঁহাতি পেসার ছিল…এদের বলে ইচ্ছামতো রান নিতে পারছিলাম না। সে কারণে আমি সোজা নির্বাচকদের গিয়ে বলে দিলাম যে আমাকে আর এই ফরম্যাটের জন্য চিন্তা করবেন না। কারণ, দিন শেষে আপনিই তো আপনার মানটা সবচেয়ে ভালো বুঝবেন, সেই আপনি যদি অবদানই রাখতে না পারেন, তাহলে আর খেলার মানে কী! আমার মনে হয় না ওর (সাকিব) আর খেলা উচিৎ বা ওকে আর খেলানো উচিৎ।’

    সর্বশেষ সংবাদ
    1. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    2. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    3. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    4. সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    5. বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
    6. বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
    7. বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী
    সর্বশেষ সংবাদ
    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের 
ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. 
এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় গাকের জব ফেয়ারে 
চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬