Journalbd24.com

মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ   শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার   স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • লাউতারোর জোড়া গোলে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩০ জুন, ২০২৪ ১৪:১৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩০ জুন, ২০২৪ ১৪:১৮

    আরো খবর

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ
    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের

    লাউতারোর জোড়া গোলে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩০ জুন, ২০২৪ ১৪:১৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩০ জুন, ২০২৪ ১৪:১৮

    লাউতারোর জোড়া গোলে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা

    প্রথম দুই ম্যাচে দুই জয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়েছিল আগেই। পেরুর বিপক্ষে বিশ্রামে ছিলেন দলের সেরা তারকা লিওনেল মেসিও। তবে জয় পেতে কোনো সমস্যা হয়নি আর্জেন্টিনার। লাউতারো মার্টিনেজের জোড়া গোলে পেরুকে ২-০ গোলের ব্যবধানে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ আটে পা রাখলো আর্জেন্টিনা।

    ম্যাচে আর্জেন্টিনার দাপট ছিল একচেটিয়া। বল দখলের লড়াইয়ের ৭৪  শতাংশ সময় দাপট দেখিয়েছে তারা। বিপরীতে ম্মাত্র ২৬ শতাংশ বল পেয়েছে পেরু। আক্রমণেও দুই দলের মধ্যে বিস্তর ফারাক। আর্জেন্টিনা ১২ বার শট নিয়ে ৬টি লক্ষ্যে রেখে তিনবার জাল খুঁজে নেয়। বিপরীতে ৬টি শট নিয়ে মাত্র ১টি লক্ষ্য রাখতে পারে পেরু।

    আজ রোববার (৩০ জুন) ফ্লোরিডার মায়ামি গার্ডেন্সে ম্যাচের শুরুতেই পেরুর শিবিরে আক্রমণ করেন এই ম্যাচে মেসির বদলি হিসেবে খেলতে নামা আলেসান্দ্রো গারনাচো। তবে তার শট নিশানা খুঁজে পায়নি। এরপর বল নিজেদের দখলে রাখলেও তেমন আক্রমণ করতে পারেনি আর্জেন্টিনা। ৪৪তম মিনিটে আরেকটি মিস করেন গার্নাচো।

    সবাই ভেবেছিল গোলশূন্য ড্র নিয়েই বিরতিতে যাবে দুই দল। তবে সেটা হতে দিলেন না লাউতারো মার্টিনেজ। প্রথমার্ধের যোগ করা সময়ের দুই মিনিটের মাথায় দলকে এগিয়ে নেন ইন্টার মিলান তারকা। ৪৭তম মিনিটে অ্যাঞ্জেল ডি মারিয়ার থ্রো বল ধরে ডান প্রান্ত থেকে দুর্দান্ত গোলটি করেন আগের ম্যাচের জয়ের নায়ক লাউতারো।

    এক গোলে এগিয়ে থেকে বিরতিতে যাওয়া আর্জেন্টিনা দ্বিতীয়ার্ধেও বল দখলে রেখে খেলতে থাকে। আক্রমণ কম করলেও বল নিজেদের দখলে রাখে। ৭২তম মিনিটে পেনাল্টি পেয়েছিল লিওনেল স্কালোনির দল। তবে এই সুযোগ কাজে লাগাতে পারেননি লিয়ান্দ্রো পারদেস। ফলে ব্যবধান বাড়ানো হয়নি আর্জেন্টিনার।

    অবশেষে নির্ধারিত সময়ের দুই মিনিটে আগে নিজের দ্বিতীয় গোলটি করে দলকে চাপমুক্ত করেন লাউতারো। ৮৮তম মিনিটে বক্সে বল পেয়ে ডান পায়ের শটে জাল খুঁজে নেন এই ফরোয়ার্ড। শেষে এই ব্যবধান নিয়েই মাঠ ছাড়ে বিশ্ব চ্যাম্পিয়নরা।

    এই জয়ের ফলে নিজেদের গ্রুপ থেকে টানা তিন ম্যাচে তিন জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে পা রেখেছে আর্জেন্টিনা। সমান ৩টি করে ম্যাচ খেলে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হয়ে কোয়ার্টারে পা রেখেছে কানাডাও। বাদ পড়েছে চিলি ও পেরু।

    সর্বশেষ সংবাদ
    1. পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ
    2. মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো
    3. শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার
    4. পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু
    5. স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০
    6. ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা
    7. পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি
    সর্বশেষ সংবাদ
    পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ

    পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ

    মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো

    মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো

    শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

    শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

    পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু

    পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০

    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা

    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা

    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি

    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬