Journalbd24.com

মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • ভেনেজুয়েলাকে হারিয়ে সেমিতে কানাডা
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৬ জুলাই, ২০২৪ ১৪:২০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৬ জুলাই, ২০২৪ ১৪:২০

    আরো খবর

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ
    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের

    ভেনেজুয়েলাকে হারিয়ে সেমিতে কানাডা

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৬ জুলাই, ২০২৪ ১৪:২০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৬ জুলাই, ২০২৪ ১৪:২০

    ভেনেজুয়েলাকে হারিয়ে সেমিতে কানাডা

    কোপা আমেরিকার এবারের আসরে কোয়ার্টার ফাইনাল হয়ে উঠেছে রুদ্ধশ্বাস লড়াইয়ের মঞ্চ। ম্যাচ গড়াচ্ছে টাইব্রেকারে। আর্জেন্টিনা-ইকুয়েডর মহারণের পর এবার ভেনেজুয়েলা-কানাডা ম্যাচও নির্ধারিত সময়ে ১-১ গোলে সমতার পর গড়ালো পেনাল্টি শুটআউটে। তাতে ৪-৩ ব্যবধানে জিতে ভেনেজুয়েলাকে বিদায় করে সেমি-ফাইনালের টিকিট কাটলো কানাডা।

    আজ শনিবার (৬ জুলাই) বাংলাদেশ সময় সকাল ৭টায় শুরু হওয়া ম্যাচে বল দখলের লড়াইয়ে দুই দলই প্রায় সমানে সমান লড়ে যায়। ভেনেজুয়েলার ৫৫ শতাংশ বল দখলের বিপরীতে ৪৫ শতাংশ সময় বল দখলে রাখে কানাডা। ভেনেজুয়েলা ১৬টি শট নিয়ে মাত্র ৩টি লক্ষ্য রাখতে পারে। যার একটি জাল খুঁজে নেয়। বিপরীতে কানাডাও সমান সংখ্যক শট নিয়ে ৭টি লক্ষ্যে রেখে ১টিতে নিশানা ভেদ করে।

    টাইব্রেকারে প্রথম শটে গোল করে ভেনেজুয়েলা ও কানাডা। দ্বিতীয় শটে দুই দলই মিস করে। তৃতীয় শটে আবার জাল খুঁজে নেয় দুই দল। চতুর্থ শটে আবার মিস করে উভয়েই। পঞ্চম শটে লক্ষ্যভেদে করে দুই দলই। ষষ্ঠ শটে মিস করেন ভেনেজুয়েলার উইকার অ্যাঞ্জেল। পরের শটে জাল খুঁজে নিয়েই উল্লাসে মেতে ওঠে কানাডা।

    এর আগে ম্যাচের শুরু থেকেই আক্রমণ করে যায় কানাডা। একের পর এক আক্রমণে তারা কাঁপিয়ে দেয় ভেনেজুয়েলার দূর্গ। তবে লক্ষ্য রাখতে পারেনি। দ্বাদশ মিনিটেই পরপর দুটি মিস করেন কানাডার জোনাথন দেভিড ও কাইল লরিন।

    আক্রমণের জের ধরেই ত্রয়োদশ মিনিটে এগিয়ে যায় কানাডা। মাঠের ডান প্রান্ত ধরে বল নিয়ে এগিয়ে ডান পায়ের দুর্দান্ত শটে জাল খুঁজে নেন জ্যাকব শাফেলবার্গ। গোল পেয়ে উজ্জিবীত হয়ে ওঠে কানাডা। তবে জাল আর খুঁজে পায়নি। ভেনেজুয়েলাও ছিল নিজেদের ছায়া হয়ে। ফলে এক গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় কানাডা।

    বিরতির পর নেমে গোছালো ফুটবল খেলতে থাকে ভেনেজুয়েলা। নিজেদের রক্ষণ সামলে আক্রমণ করে যায় তারা। ফলাফল পায় হাতেনাতে। ৬৪তম মিনিটে তাদেরকে সমতায় ফেরান সালোমন রন্দন। জন আরামব্রুর দ্রুতগতির বলটা ধরে বক্সের মাঝ থেকে ডান পায়ের উঁচু শটে জাল খুঁজে নেন রন্দন।

    এরপর দুই দলই আক্রমণাত্মক হয়ে খেলতে থাকে। তিন পয়েন্ট পাওয়ার জন্য আক্রমণ-পাল্টা আক্রমণে জমিয়ে তোলে ম্যাচ। তবে দুই গোলরক্ষকের দৃঢ়তায় আর গোলের দেখা পায়নি কোনো দলই। ম্যাচ গড়ায় পেনাল্টিতে। তাতে বাজিমাত করে দেয় কানাডা।

    সেমি-ফাইনালে কানাডা প্রতিপক্ষ হিসেবে পেয়েছে আসরের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে। প্রথম সেমি-ফাইনালে টাইব্রেকারে ইকুয়েডরকে ৪-২ গোলের ব্যবধানে হারিয়ে সেমিতে পৌঁছেছে লিওনেল স্কালোনির দল। আগামী ১০ জুলাই সকাল ৬টায় ফাইনাল ওঠার লড়াইয়ে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে কানাডা।

    সর্বশেষ সংবাদ
    1. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    2. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    3. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    4. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    5. গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা
    6. হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২
    7. আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি
    সর্বশেষ সংবাদ
    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬