Journalbd24.com

মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • ব্রাজিলের ভক্তদের উদ্দেশে অধিনায়ক দানিলোর খোলা চিঠি
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৭ জুলাই, ২০২৪ ১৪:২০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৭ জুলাই, ২০২৪ ১৪:২০

    আরো খবর

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ
    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের

    ব্রাজিলের ভক্তদের উদ্দেশে অধিনায়ক দানিলোর খোলা চিঠি

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৭ জুলাই, ২০২৪ ১৪:২০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৭ জুলাই, ২০২৪ ১৪:২০

    ব্রাজিলের ভক্তদের উদ্দেশে অধিনায়ক দানিলোর খোলা চিঠি

    উরুগুয়ের বিপক্ষে পরাজয়ের মধ্যে দিয়ে শেষ হয়েছে ব্রাজিলের কোপা আমেরিকা মিশন। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এই আসরের শুরুর দিকে ভক্ত-সমর্থকদের উদ্দেশে একটি খোলা চিঠি লিখেছেন ব্রাজিলের অধিনায়ক দানিলো। ‘দ্য প্লেয়ার্স ট্রিবিউন’-এ প্রকাশিত সেই চিঠির চুম্বকাংশ পাঠকদের জন্য তুলে ধরা হলো।

    প্রিয় ব্রাজিলিয়ান জনগণ,
    আজ মন খুলে কিছু কথা বলি‌। অনেক দিন ধরেই আমরা যথেষ্ট ভালো খেলতে পারছি না। তার মানে এই নয় যে চেষ্টা করছি না, নিজেদের উজাড় করে দিচ্ছি না, পরাজয়ের বেদনা অনুভব করছি না। ব্রাজিলের জন্য আমরা নিজেদের উজাড় করে দেই। এই জার্সির জন্য আমরা কতটা আত্মত্যাগ করতে প্রস্তুত, সেটা ঠিক বুঝাতে পারছি না। কোপা আমেরিকায় আমার লক্ষ্য, অন্তত এটুকু যেন বোঝাতে পারি।

    বেশ, এবার আপনাদের পালা। হোটেল-রেস্তোরাঁয় যখন ফুটবল নিয়ে আলোচনা হয়, বন্ধুদের কী বলেন? গণমাধ্যমে কী বলেন? কী ভাবেন আমাদের নিয়ে?

    ‘ওদের কিছুতেই কিছু যায়–আসে না।’
    ‘ওরা আসলে জয় চায় না।’
    ‘এরা সব ধনীর দল, জার্সির জন্য কোনো ভালোবাসা নেই।’

    আপনারা কেন এসব বলেন আমি বুঝি। পৃথিবীর সব জায়গায় সমর্থক ও খেলোয়াড়দের মাঝে একটা দেয়াল আছে। ইনস্টাগ্রামে ঢুকলে কী দেখেন? সবাই সুখী। যেন সবাই সমুদ্রসৈকতে সময় কাটাচ্ছে। আপনাদের এই কল্পনার জগত তৈরীতে আমি নিজেদের দায় দেখছি। তাই কাউকে দোষ নিয়ে দিতে চাই না। কিন্তু হৃদয়ের গভীর থেকে এটুকু বলতে পারি, প্রত্যেক খেলোয়াড় ওই হলুদ জার্সির ওজনটা অনুভব করে।

    ‘এটা শুধুই আরেকটা ম্যাচ। চাপ গায়ে মাখছি না। আমরা পেশাদার খেলোয়াড়’, এই কথা আমি উড়িয়ে দিচ্ছি স্রেফ। এটা ফালতু কথা। বাস্তবতা হলো, দলটার নাম ব্রাজিল, চাপ না থাকে কী করে!

    ব্রাজিল অনূর্ধ্ব–২০ দলে ডাক পাবার দিনটা কখনো ভুলবো না। রাতভর শুধু ভাবছিলাম, লকার রুমে ঝোলানো আমার জার্সিটা দেখতে কেমন হবে? হলুদ, না নীল? চেয়েছিলাম যেন হলুদ হয়! পরদিন টেনশনে তিনবার জুতা পরিষ্কার করে ফেললাম। অবশেষে যখন লকার রুমে গেলাম, দেখলাম - ‘দানিলো ২’।

    কটকটে হলুদ জার্সি, সবুজ সংখ্যায় লেখা নাম। সেদিন মনে মনে নিজেকে বলছিলাম, জীবন দিয়ে খেলো। নিজের সবটুকু দাও। বন্ধুর জন্য, পরিবারের জন্য। যারা এত দূর আসতে তোমাকে সাহায্য করেছে, সবার জন্য। দেশের জন্য। তুমি পারবে!

    কিন্তু মাঠে নামার পর মনে হলো, ফুটবলে লাথি দেওয়াই ভুলে গেছি! এতোটাই চাপ অনুভব করলাম যে, সামান্য একটা পাস দিতে গিয়েও বল গ্যালারিতে পাঠিয়ে দিয়েছি। জার্সির ওজন মনে হচ্ছিল ৫০ কেজি। টানা ৫০ মিনিট জীবনের সবচেয়ে বাজে ফুটবল খেলেছি। মাঠ থেকে উঠিয়ে নিয়ে কোচ যেন আমাকে নতুন জীবন দিলেন।

    কিন্তু জানেন? যখন মাঠ ছাড়লাম, আমার দুঃখ হচ্ছিলো না। নিজের ওপর রাগও না। কারণ, বুকে হাত রেখে বলতে পারি, এর চেয়ে বেশি কিছু আমার করার ছিল না। আমি জীবন বাজি রেখে দৌড়েছি। মনে হচ্ছিলো, এটা যদি ব্রাজিলের হয়ে আমার শেষ ম্যাচও হয়, অন্তত যেন নিজের সবটা দিয়ে যেতে পারি।

    ফুটবলে সবটা ঢেলে দিলেও অনেক সময় আসবে, যখন আপনার পা কথা শুনবে না, অসহ্য যন্ত্রণা নিয়ে ঘুম থেকে উঠবেন, সারা পৃথিবী আপনাকে ঘৃণা করবে। যখন মনে হবে—আমি এই জার্সির যোগ্য নই। সেই অনুভূতি আমি খুব ভালো করে জানি।

    রিয়াল মাদ্রিদে প্রথম মৌসুমেও ভীষণ হতাশ ছিলাম। মনে হচ্ছিল, একটা জায়গায় আটকে গেছি। ইচ্ছা হচ্ছিলো, ফুটবল খেলা ছেড়ে দিই। জার্নালে লিখেও ফেলেছিলাম: মনে হয় ফুটবল ছেড়ে দেওয়ার সময় এসেছে।

    শিশু বয়সে আপনি যখন ফুটবল খেলেন, তখন কিন্তু অতো কিছু ভাবতে হয় না। শরীর ও মনের সামঞ্জস্য থাকে। সহজ কথায়, ভুলকে আপনি খুব একটা আমলে নেন না। শুধু খেলাটা উপভোগ করেন। কিন্তু নিজেকে বড় খেলোয়াড় ভাবলেই চাপ এসে ঘিরে ধরে। ভুল হতে থাকে। সেই থেকে চাপ নেওয়া ছেড়ে দিলাম।

    নিজেকে ৩১ মিলিয়ন ইউরোর দানিলোর বদলে ব্রাজিলের বিকাস অঞ্চলের ছোট্ট দানিলো মনে করা শুরু করলাম। যে কিনা পাঁচ বন্ধুর সঙ্গে মিলে একটা পিৎজা কিনে ভাগ করে খেতো। ইন্টারনেট ক্যাফেতে একটু কম খরচে ই–মেইল করার জন্য মালিকের হাতে-পায়ে ধরতো। প্রশিক্ষণকেন্দ্রে তেলাপোকা, মাকড়সা, বিচ্ছুর সঙ্গে ঘুমাতো।

    আমরা ব্রাজিলের মানুষের আবেগের মূল্য দিতে চাই, যারা আমাদের সমালোচনা করেন, সামনের দিকে ঠেলে দেন, আমরাও আপনাদের লড়াই করতে চাই। যারা সত্যিকার অর্থেই আমাদেরকে ভালোবাসেন, আমাদের দলটা নিয়ে ভাবেন। আমরা নতুন জুতা দেখাতে কিংবা সেলফি তুলতে আসিনি। বরং ভক্তদের দেখাতে এসেছি, আমাদের শিরা-উপশিরায় জয়ের তীব্র নেশা চেপে বসেছে।

    অধিনায়ক হিসেবে আমি চাই, আমাদের দলটা দেশের জন্য কি করতে পারে সেটা দেখিয়ে দিক। ব্রাজিলের জার্সির ওজনটা দেখানোর জন্য কোপা আমেরিকা আমাদের জন্য সেরা সুযোগ। আমরা ব্রাজিলের মানুষের জন্য আরেকবার লড়াই করতে চাই। এটাই আমাদের পরিচয়; লড়াই করো, জিতে আসো, পরাজয় কভু নয়। আমরা কোপা আমেরিকায় লড়াই করতেই এসেছি।

    আপনাদের অধিনায়ক
    দানিলো

    সর্বশেষ সংবাদ
    1. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    2. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    3. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    4. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    5. গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা
    6. হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২
    7. আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি
    সর্বশেষ সংবাদ
    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬