Journalbd24.com

মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট এর লেসন লার্নিং ওয়ার্কসপ অনুষ্ঠিত   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • প্রবাসী বাংলাদেশিরা ঘোষণা করলো বিশ্বকাপের দল
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০২৪ ১৩:৫৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০২৪ ১৩:৫৬

    আরো খবর

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ
    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের

    প্রবাসী বাংলাদেশিরা ঘোষণা করলো বিশ্বকাপের দল

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০২৪ ১৩:৫৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০২৪ ১৩:৫৬

    প্রবাসী বাংলাদেশিরা ঘোষণা করলো বিশ্বকাপের দল

    ঘরের মাঠে আয়োজক হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতিতে বাংলাদেশে টি-টোয়েন্টি মহাযজ্ঞ আয়োজন করে ঝুঁকি নেয়নি আইসিসি। বাংলাদেশ থেকে সরে টি-টোয়েন্টি বিশ্বকাপ হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে।

    বিশ্বকাপে অংশগ্রহণের জন্য বুধবার ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দল ঘোষণায় এবার ভিন্নতা দেখিয়েছে বিসিবি। সারাবিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রবাসী বাংলাদেশিরা ঘোষণা করেছেন বিশ্বকাপে সুযোগ পাওয়া ক্রিকেটারদের নাম।

    কানাডায় থাকা সূর্বণা শারমিন ঘোষণা করেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির নাম। সঙ্গে পেসার মারুফা আক্তারকেও যুক্ত করেন তিনি। দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে থাকা রুবেল দিশা বিশ্বাসের নাম ঘোষণা করেন।

    অস্ট্রেলিয়ার মেলবোর্ন থেকে নাসিম দ্বীপ সাথি রানির নাম ঘোষণা করেন। সংযুক্ত আরব আমিরাত থেকে সাগর দেবনাথ দলে নেন মুর্শিদা খাতুন ও স্বর্ণা আক্তারকে। কাতারের দোহায় থাকা নাহিদ ইসলাম রিতু মনি ও নাহিদা আক্তারের নাম ঘোষণা করেন।

    নিউইয়র্ক থেকে আকাশ রহমান সুলতানা খাতুন ও সোবহানা মোস্তারির নাম ঘোষণা করেন। মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে মোস্তফা ইসলাম ফাহিমা খাতুনকে দলে নেন। ওমানের মাসকাটে থাকা ইয়াসিন চৌধুরী পেসার জাহানারা আলমের নাম ঘোষণা করেন। সুইডেন থেকে যুক্ত হয়ে নাসিমা তানসিম স্বর্ণ বিশ্বকাপ দলে নেন দিলারা আক্তার, তাজ নেহারকে। সৌদি আরবের রিয়াল থেকে আল-আমিন খান নেন রাবেয়া খানকে দলে নেন।  

    আগামী ৩ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে হবে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বকাপটি হওয়ার কথা ছিলো বাংলাদেশে।

    ভিডিওর শুরুতে বিসিবি নারী বিভাগের প্রধান হাবিবুল বাশার সুমন বলেছেন, ‘নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের খুব বেশি দেরি নেই। আমাদের নারী ক্রিকেটারারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এবারের বিশ্বকাপে তাদের কাঙ্খিত লক্ষ্যে পৌঁছতে।’

    নারী দলকে শুভকামনা জানিয়ে বাংলাদেশ জাতীয় পুরুষ দলের অধিনায়ক বলেছেন, ‘আসন্ন আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ নারী দলকে অনেক অনেক শুভেচ্ছা। আমি মনে করি বাংলাদেশ দল বিশ্বকাপে অনেক ভালো কিছু করবে এবং প্রত্যেকটা খেলোয়াড়ের জন্য শুভকামনা।’

    বাংলাদেশ স্কোয়াড: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, স্বর্ণা আক্তার, রিতু মনি, সোবহানা মোস্তারি, রাবেয়া, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, জাহানারা আলম, দিলারা আক্তার, তাজ নেহার, সাথি রানী ও দিশা বিশ্বাস। 

    সর্বশেষ সংবাদ
    1. সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট এর লেসন লার্নিং ওয়ার্কসপ অনুষ্ঠিত
    2. সৈয়দপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ছয়টি পরিবারের মাঝে শুকনা খাবার ও কম্বল বিতরণ
    3. আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ে তামাকের কুফল সম্পর্কে আলোচনা সভা
    4. বগুড়ার শেরপুরে ভূমি সেবায় গতি, নামজারি এখন ১৬ দিনে
    5. সান্তাহারে সরকারি পুকুরে মাটি উত্তোলনে জরিমানা
    6. কাহালুর বীরকেদার ইউনিয়নে ভিডব্লিউবি কার্ডের চাল বিতরণ
    7. নোয়াখালীতে স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন
    সর্বশেষ সংবাদ
    সাসটেইনেবল 
এন্টারপ্রাইজ প্রজেক্ট এর লেসন লার্নিং 
ওয়ার্কসপ অনুষ্ঠিত

    সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট এর লেসন লার্নিং ওয়ার্কসপ অনুষ্ঠিত

    সৈয়দপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ছয়টি
পরিবারের মাঝে শুকনা খাবার ও কম্বল বিতরণ

    সৈয়দপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ছয়টি পরিবারের মাঝে শুকনা খাবার ও কম্বল বিতরণ

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ে তামাকের কুফল সম্পর্কে আলোচনা সভা

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ে তামাকের কুফল সম্পর্কে আলোচনা সভা

    বগুড়ার শেরপুরে ভূমি সেবায় গতি, নামজারি এখন ১৬ দিনে

    বগুড়ার শেরপুরে ভূমি সেবায় গতি, নামজারি এখন ১৬ দিনে

    সান্তাহারে  সরকারি পুকুরে মাটি উত্তোলনে  জরিমানা

    সান্তাহারে সরকারি পুকুরে মাটি উত্তোলনে জরিমানা

                                          কাহালুর বীরকেদার ইউনিয়নে 
ভিডব্লিউবি কার্ডের চাল বিতরণ

    কাহালুর বীরকেদার ইউনিয়নে ভিডব্লিউবি কার্ডের চাল বিতরণ

     নোয়াখালীতে স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন

    নোয়াখালীতে স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬