Journalbd24.com

মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • পাকিস্তানের হারে ভারতের বিদায়, প্রথমবার সেমিতে নিউ জিল্যান্ড
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২৪ ১৩:১২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২৪ ১৩:১২

    আরো খবর

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ
    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের

    পাকিস্তানের হারে ভারতের বিদায়, প্রথমবার সেমিতে নিউ জিল্যান্ড

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২৪ ১৩:১২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২৪ ১৩:১২

    পাকিস্তানের হারে ভারতের বিদায়, প্রথমবার সেমিতে নিউ জিল্যান্ড

    ভারতের সেমিফাইনালে যাওয়াটা নির্ভর করছিল পাকিস্তান ও নিউ জিল্যান্ডের মধ্যকার ম্যাচে। এই ম্যাচে পাকিস্তান জয় পেলে ভারত চলে যেত সেমিফাইনালে। কিন্তু সোমবার (১৪ অক্টোবর) রাতে নিউ জিল্যান্ডের কাছে পাকিস্তানের মেয়েরা হেরে যায় ৫৬ রানে। তাতে ভারতের মেয়েদের বিদায় নিশ্চিত হয়ে যায়। অন্যদিকে প্রথমবার নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে নাম লেখায় নিউ জিল্যান্ডের মেয়েরা। ৪ ম্যাচ থেকে ৬ পয়েন্ট নিয়ে এ গ্রুপ রানার্স-আপ হয়ে শেষ চারে যায় কিউই মেয়েরা।

    দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নিউ জিল্যান্ড টস জিতে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১১০ রান করে। জবাবে ১১.৪ ওভারে মাত্র ৫৬ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। তাদের মাত্র দুইজন ব্যাটার দুই অঙ্কের কোটায় রান করতে পারে। তার মধ্যে অধিনায়ক ফাতিমা সানা ২৩ বলে ২ চারে করেন ২১ রান। আর মুনিবা আলী ১১ বলে ২ চারে করেন ১৫ রান। বাকিদের রান ছিল ০, ৩, ২, ০, ৯, ২, ০, ০, ০*।

    বল হাতে নিউ জিল্যান্ডের স্পিনার ইডেন কার্সন ৩ ওভারে ১ মেডেনসহ মাত্র ৭ রান দিয়ে ২টি উইকেট নেন। ম্যাচসেরাও হন তিনি। অ্যামেলিয়া কের ২.৪ ওভারে ১৪ রান দিয়ে নেন ৩টি উইকেট। ১টি করে উইকেট নেন রোসেমারি মায়ার, লিয়া তাহুহু ও ফ্রান জোনাস।

    তার আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিল। বিনা উইকেটে তুলেছিল ৪১ রান। এরপর ৬৯ রানের ব্যবধানে ৬ উইকেট হারিয়ে ১১০ রানে থামে। ব্যাট হাতে সুজি বেটস ৩ চারে সর্বোচ্চ ২৮ রান করেন। ব্রুকি হ্যালিডে ২ চারে করেন ২২ রান। এছাড়া অধিনায়ক সোফি ডিভাইন ১৯ ও জর্জিয়া প্লিমমার করেন ১৭ রান। পাকিস্তানের নাশরা সান্ধু ৪ ওবারে ১৮ রান দিয়ে ৩টি উইকেট নেন।

    ১৮ অক্টোবর শুক্রবার দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ড/দক্ষিণ আফ্রিকা/ওয়েস্ট ইন্ডিজের মেয়েদের মুখোমুখি হবে নিউ জিল্যান্ড।

    সর্বশেষ সংবাদ
    1. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    2. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    3. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    4. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    5. গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা
    6. হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২
    7. আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি
    সর্বশেষ সংবাদ
    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬