Journalbd24.com

মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • ওয়েস্ট ইন্ডিজকে বিদায় করে ফাইনালে নিউ জিল্যান্ড
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৯ অক্টোবর, ২০২৪ ১৪:৪৭
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৯ অক্টোবর, ২০২৪ ১৪:৪৭

    আরো খবর

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ
    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের

    ওয়েস্ট ইন্ডিজকে বিদায় করে ফাইনালে নিউ জিল্যান্ড

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৯ অক্টোবর, ২০২৪ ১৪:৪৭
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৯ অক্টোবর, ২০২৪ ১৪:৪৭

    ওয়েস্ট ইন্ডিজকে বিদায় করে ফাইনালে নিউ জিল্যান্ড

    প্রতিশোধ, মাঠের খেলায় শব্দটা খুব একটা মাথায় রাখেন না ক্রিকেটাররা। তবে পরিসংখ্যান সেটা ফিরিয়ে আনে। ওয়েস্ট ইন্ডিজ  ও নিউ জিল্যান্ডের মধ্যকার নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে আরেকবার প্রতিশোধের খেলা দেখলো বিশ্ব। তাতে ওয়েস্ট ইন্ডিজকে ৮ রানে হারিয়ে ফাইনালে পৌঁছে গেছে নিউ জিল্যান্ড।

    ক্যারিবীয় মেয়েদের হারানোর মধ্যে দিয়ে আট বছর আগে বিশ্বমঞ্চের সেমিফাইনাল থেকে বিদায়ের মধুর প্রতিশোধ নিলো নিউ জিল্যান্ড। ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে এই ওয়েস্ট ইন্ডিজের কাছে ৬ রানে হেরেছিল কিউইরা।

    শুক্রবার (১৮ অক্টোবর) শারজাহ ক্রিকেট গ্রাউন্ডে আগে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৮ রান করতে সক্ষম হয় নিউ জিল্যান্ড। জবাব দিতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২০ রানের বেশি করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ।

     
     

    ১২৯ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। পাওয়ারপ্লেতে ২ উইকেট হারিয়ে তারা তুলতে পারে মাত্র ২৫ রান। ১০ ওভার শেষে তাদের রান ছিল ৩ উইকেটে ৪৮ রান।

    পরের ১০ ওভারে ক্যারিবীয়দের দরকার ছিল ৮০ রান। ডিয়েন্ড্রা ডটিন ছিলেন ভরসা হয়ে। তার ২২ বলে ৩৩ রানের ইনিংস দলকে জয়ের স্বপ্ন দেখায়। শেষ ৪ ওভারে তাদের দরকার ছিল ৩৪ রান। কিন্তু ডটিন আউট হতেই আশার শেষ আলোটাও নিভে যায়।

    শেষ ওভারে তাদের প্রয়োজন ছিল ১৫ রান। সুজি বেটসের করা ওভারের প্রথম বলে ৪ মেরে খেলা জমিয়ে তোলেন জায়ডা জেমস। পরের বল ডট। ওভারের তৃতীয় বলে জেমসকে বোল্ড করে নিউ জিল্যান্ডের ফাইনাল নিশ্চিত করেন বেটস।

    বল হাতে শেষ ওভারে দারুণ করা বেটস এর আগে ব্যাটিংয়েও ভালো অবদান রাখেন। ২৮ বলে ১ চারে করেন ২৬ রান। তার সঙ্গে ৪৮ রানের জুটিতে দলকে ভালো শুরু এনে দেন জর্জিয়া প্লিমার। তিনি ৩১ বলে করেন ৩৩ রান।

    এরপর আর তেমন কোনো জুটি গড়তে পারেনি নিউ জিল্যান্ড। দুই অঙ্ক ছুঁয়েই ফেরেন সোফি ডিভাইন। ২ চারে ৯ বলে ১৮ রানের ক্যামিও ইনিংস খেলেন ব্রুক হ্যালিডে। ১৪ বলে ২০ রানে অপরাজিত থাকেন ইসাবেল গেজ।

    শিরোপার লড়াইয়ে রোববার (২০ অক্টোবর) নিউ জিল্যান্ডের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। যেহেতু অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ সেমিতেই বাদ পড়েছে, সেহেতু এবার নতুন চ্যাম্পিয়ন পেতে যাচ্ছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ।

    সর্বশেষ সংবাদ
    1. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    2. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    3. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    4. সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    5. বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
    6. বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
    7. বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী
    সর্বশেষ সংবাদ
    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের 
ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. 
এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় গাকের জব ফেয়ারে 
চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬