Journalbd24.com

মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • ৮ বছর পর প্যারাগুয়ের কাছে ধরাশায়ী আর্জেন্টিনা
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২৪ ১৫:২৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২৪ ১৫:২৬

    আরো খবর

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ
    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের

    ৮ বছর পর প্যারাগুয়ের কাছে ধরাশায়ী আর্জেন্টিনা

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২৪ ১৫:২৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২৪ ১৫:২৬

    ৮ বছর পর প্যারাগুয়ের কাছে ধরাশায়ী আর্জেন্টিনা

    বাংলাদেশ সময় শুক্রবার (১৫ নভেম্বর) ভোরে ম্যাচের শুরুতেই লাওতারো মার্টিনেজ গোল করে এগিয়ে নিলেন আর্জেন্টিনাকে। কিন্তু প্রথমার্ধে অ্যান্তোনিও সানাব্রিয়ার বাইসাইকেল কিক ও দ্বিতীয়ার্ধে ওমার আলদেরেতের হেডে পাওয়া দারুণ দুই গোলে আর্জেন্টিনাকে হারিয়ে দিলো প্যারাগুয়ে।

    আর তাতে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে চতুর্থ জয় পেল তারা। আর্জেন্টিনাকে দিলো তৃতীয় হারের স্বাদ। এটা অবশ্য আর্জেন্টিনার বিপক্ষে দীর্ঘ ৮ বছর পর পাওয়া জয়। সবশেষ ২০১৬ সালে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে তারা হারিয়েছিল আলবিসিলেস্তাদের।

    এই হারের পরও ১১ ম্যাচ থেকে ২২ পয়েন্ট নিয়ে যথারীতি দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের পয়েন্ট টেবিলের শীর্ষে আছে আর্জেন্টিনা। সমান ম্যাচ থেকে ১৬ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে অবস্থান নিয়েছে প্যারাগুয়ে। কেবল গোল ব্যবধানে এগিয়ে ইকুয়েডর ও উরুগুয়ে তাদের সামনে আছে। তৃতীয় স্থানে থাকা ব্রাজিলের চেয়ে প্যারাগুয়ে পিছিয়ে আছে মাত্র ১ পয়েন্টে।

    এদিন ম্যাচের ১১ মিনিটেই এগিয়ে যায় আর্জেন্টিনা। এ সময় মাঝমাঠের একটু সামনে থেকে লম্বা পাসে সামনে বল বাড়িয়ে দেন এনজো ফার্নান্দেজ। ডি বক্সের সামনে সেটা দখলে নেন লাওতারো মার্টিনেজ। এ সময় তার সামনে ছিলেন কেবল প্যারাগুয়ের গোলরক্ষক গাটিটো ফার্নান্দেজ। বুলেট গতির শটে তাকে পরাস্ত করে দূরের পোস্ট দিয়ে বল জালে জড়ান লাওতারো।

    সমতা ফেরাতে অবশ্য বেশি সময় নেয়নি প্যারাগুয়ে। ১৯ মিনিটে তারা পাল্টা আক্রমণে ওঠে। এ সময় ডি বক্সের ডানদিক থেকে ক্রসে বক্সের মধ্যে বল পাঠান দিয়েগো গোমেজ। সেটাতে বাইসাইকেল কিক নিয়ে জালে পাঠান সানাব্রিয়া। এমিলিয়ানো মার্টিনেজের চেয়ে চেয়ে দেখা ছাড়া কিছুই করার ছিল না।

    বিরতির পর ৪৭ মিনিটে এগিয়ে যায় প্যারাগুয়ে। এ সময় ডি বক্সের বাম দিকে ফ্রি কিক পায় তারা। ফ্রি কিক থেকে দিয়েগো গোমেজ ক্রসে বল পাঠান ডি বক্সের ভেতরে। সেটাতে হেড নেন ওমার আলদেরেতে। সেটা দূরের পোস্ট দিয়ে জালে প্রবেশ করে।

    বাকি সময়ে লাওতারো ও মেসিকে রুখে দিয়ে আট বছর পর দারুণ এক জয় তুলে নেয় প্যারাগুয়ে। তাতে ২০২৬ বিশ্বকাপে তাদের খেলার সম্ভাবনা আরেকটু বাড়িয়ে নিলো।

    আগামী বুধবার সকালে পরের ম্যাচে পেরুর মুখোমুখি হবে আর্জেন্টিনা।

    সর্বশেষ সংবাদ
    1. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    2. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    3. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    4. সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    5. বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
    6. বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
    7. বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী
    সর্বশেষ সংবাদ
    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের 
ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. 
এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় গাকের জব ফেয়ারে 
চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬