Journalbd24.com

মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • আইপিএলের মেগা নিলাম আজ
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২৪ ১৪:৩৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২৪ ১৪:৩৬

    আরো খবর

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ
    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের

    আইপিএলের মেগা নিলাম আজ

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২৪ ১৪:৩৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২৪ ১৪:৩৬

    আইপিএলের মেগা নিলাম আজ

    বিশ্বের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট আসরগুলোর মধ্যে অন্যতম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। এই আসরকে ঘিরে বিশ্বব্যাপী ক্রিকেটারদের আগ্রহ থাকে তুঙ্গে। আজ শুরু হতে যাচ্ছে ২০২৫ সালের আসরের খেলোয়াড় কেনার মহারণ বা মেগা নিলাম। এই নিলামে আছেন বাংলাদেশী ক্রিকেটারও।

    রোববার (২৪ নভেম্বর) সৌদি আরবের জেদ্দায় শুরু হবে নিলামের মহোৎসব। বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে নিলাম। ম্রোববার ও সোমবার দুই দিনব্যাপী চলবে প্লেয়ার বেচা-কেনার এই আয়োজন। 

    এবারের আসরে মোট ৫৭৭ জন ক্রিকেটার আছেন নিলামের চূড়ান্ত তালিকায়। নিলামে সর্বোচ্চ ২১০ জন আছেন ভারতীয়। বাকিদের মাঝে ইংল্যান্ডের ৩৮, অস্ট্রেলিয়ার ৩৭, দক্ষিণ আফ্রিকার ৩১, নিউ জিল্যান্ডের ২৪, ওয়েস্ট ইন্ডিজের ২২, শ্রীলঙ্কার ১৯, আফগানিস্তানের ১৮, জিম্বাবুয়ের ৩, আয়ারল্যান্ড এবং যুক্তরাষ্ট্রের দু’জন করে ও স্কটল্যান্ডের আছেন একজন।

     
     

    এবারের আসরের নিলামে বাংলাদেশ থেকে আছেন ১২ জন। সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান আগেই এই আসর মাতিয়েছেন। এবার দল পাওয়ার অপেক্ষায় আরও ১০ জন। বাংলাদেশীদের মধ্যে সর্বোচ্চ ভিত্তিমূল্য মোস্তাফিজুর রহমানের। গত আসরে চেন্নাইয়ের হয়ে খেলা এই বাঁ হাতি পেসারের দাম শুরু হবে দুই কোটি রুপি থেকে।

    এছাড়াও সাকিব আল হাসান, তাসকিন আহমেদ ও মেহেদী মিরাজের ভিত্তিমূল্য এক কোটি রুপি। রিশাদ হোসেন, শরীফুল ইসলাম, তাওহিদ হৃদয়, তানজিম হাসান, মেহেদী হাসান, নাহিদ রানা, হাসান মাহমুদ ও লিটন দাসের দর-দাম শুরু হবে ৭৫ লাখ রুপি থেকে।

    তবে আজ প্রথম দিনে নাম উঠবে না বাংলাদেশি কোনো ক্রিকেটারের। দ্বিতীয়দিন (সোমবার) মোস্তাফিজ, তাসকিন, সাকিবরা নিলামে উঠবেন কি না, তা নির্ভর করবে ফ্রাঞ্চাইজিগুলোর আগ্রহের ওপর। তাদের আগ্রহ ও দলে জায়গা খালি থাকা সাপেক্ষে দল পেতে পারেন ১২ জনের কেউ।

    এবারের আসরে প্রায় হাজার কোটি টাকা নিয়ে নামছে দশটি ফ্র্যাঞ্চাইজি। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ ৬৪১.৫ কোটি রুপি। যা দিয়ে সর্বোচ্চ ৫৭৭ জন থেকে সর্বোচ্চ ২০৪ জন ক্রিকেটার দলে ভেড়াবে ফ্রাঞ্চাইজিগুলো। যেখানে বিদেশী ক্রিকেটারদের মধ্যে সুযোগ পাবেন কেবল ৭০ জন।

    আইপিএলের এবারের আসরে পর্দা উঠবে ২০২৫ সালের ১৪ মার্চ। প্রায় দুই মাসব্যাপী এই টুর্নামেন্টের ফাইনাল মাঠে গড়াবে ২৫ মে।

    সর্বশেষ সংবাদ
    1. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    2. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    3. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    4. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    5. গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা
    6. হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২
    7. আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি
    সর্বশেষ সংবাদ
    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬