Journalbd24.com

মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • ওয়ানডেতে সর্বোচ্চ রান তাড়া করে ইতিহাস গড়ল বাংলার মেয়েরা
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৪ ডিসেম্বর, ২০২৪ ১৪:৫৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৪ ডিসেম্বর, ২০২৪ ১৪:৫৯

    আরো খবর

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ
    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের

    ওয়ানডেতে সর্বোচ্চ রান তাড়া করে ইতিহাস গড়ল বাংলার মেয়েরা

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৪ ডিসেম্বর, ২০২৪ ১৪:৫৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৪ ডিসেম্বর, ২০২৪ ১৪:৫৯

    ওয়ানডেতে সর্বোচ্চ রান তাড়া করে ইতিহাস গড়ল বাংলার মেয়েরা

    নারীদের লিস্ট-‘এ’ ক্রিকেটে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড গড়েছে বাংলার মেয়েরা। সোমবার (২৩ ডিসেম্বর, ২০২৪) রাজকোটের নিরাঞ্জন শাহ স্টেডিয়ামে ‘সিনিয়র উইমেন ওয়ানডে ট্রফি’র কোয়ার্টার ফাইনালে হরিয়ানার বিপক্ষে ৩৯০ রান তাড়া করে জিতে নতুন ইতিহাস গড়ে। যা নারীদের ক্রিকেটে সর্বোচ্চ রান তাড়া করে পাওয়া জয়।

    এর আগে নারীদের ওয়ানডে তথা লিস্ট-‘এ’ ক্রিকেটে সর্বোচ্চ ৩০৫ রান তাড়া করে জয়ের রেকর্ড ছিল। ২০১৯ সালে নিউ জিল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে ক্যান্টারবেরির বিপক্ষে নর্দার্ন ডিস্ট্রিক্ট গড়েছিল সেই রেকর্ড। আর আন্তর্জাতিক মঞ্চে চলতি বছর শ্রীলঙ্কার মেয়েরা ৩০৫ রান তাড়া করে জিতেছিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। যা সর্বোচ্চ রান তাড়া করে পাওয়া জয়ের রেকর্ড।

     এদিন হরিয়ানা আগে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ৩৮৯ রান করে। শেফালি ভার্মা ১১৫ বলে ১৯৭ রানের বিস্ফোরক ইনিংস খেলেন। তার ইনিংসে ২২টি চার ও ১১টি ছক্কার মার ছিল। এটা ছিল এবারের আসরে তার দ্বিতীয় সেঞ্চুরি। এর আগে উত্তর প্রদেশের বিপক্ষে তিনি ৯৮ বলে ১৩৯ রান করেছিলেন।

    জবাব দিতে নেমে বাংলার মেয়েরাও ঝড় তোলে ব্যাট হাতে। ৯ ওভারেই তুলে ফেলে ১০০ রান। এ সময় দারা গুজার ৪৯ বলে ৬৯ ও স্বস্তি মন্ডল ২৯ বলে করেন ৫২ রান। ওয়ান ডাউনে নামা তনুশ্রী সরকার ৮৩ বলে ২০ চারে ১১৩ রানের ইনিংস খেলেন। এরপর উইকেটরক্ষক ব্যাটার প্রিয়াংকা বালা ৮টি চার ও ১ ছক্কায় ৮৮ রানের ইনিংস খেলে জয়টা নাগালে নিয়ে আসেন। শেষ দিকে প্রতিভা ২৮ ও ঋষিতা বসু ১১ রানের ইনিংস খেলে ৪৯.১ ওভারে রেকর্ড রান তাড়া করার জয় নিশ্চিত করেন। নিশ্চিত করেন সেমিফাইনাল। ম্যাচসেরা হন সেঞ্চুরি হাঁকানো বাংলার তনুশ্রী।

    সর্বশেষ সংবাদ
    1. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    2. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    3. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    4. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    5. গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা
    6. হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২
    7. আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি
    সর্বশেষ সংবাদ
    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬