Journalbd24.com

মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • প্রিমিয়ার ক্রিকেট লিগে ফিক্সিং: তদন্ত শুরু বিসিবির
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১০ এপ্রিল, ২০২৫ ১৭:১৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১০ এপ্রিল, ২০২৫ ১৭:১৩

    আরো খবর

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ
    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের

    প্রিমিয়ার ক্রিকেট লিগে ফিক্সিং: তদন্ত শুরু বিসিবির

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১০ এপ্রিল, ২০২৫ ১৭:১৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১০ এপ্রিল, ২০২৫ ১৭:১৩

    প্রিমিয়ার ক্রিকেট লিগে ফিক্সিং: তদন্ত শুরু বিসিবির

    গুলশান ক্রিকেট ক্লাব এবং শাইনপুকুর ক্রিকেট ক্লাবের মধ্যকার ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচটি শেষ হওয়ার পরই সন্দেহ দানা বাধতে শুরু করে। শাইনপুকুরের শেষ ব্যাটার মিনহাজুল আবেদীন সাব্বির যেভাবে আউট হয়েছেন, তাকে চোখ বন্ধ করে যে কেউ বলে দিচ্ছেন, এটা নিশ্চিত ফিক্সিং।

    তার আউট হওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই ছি ছি করছেন ক্রিকেটপ্রেমীরা। প্রিমিয়ার লিগের মান নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন তারা। দীর্ঘদিন ধরে ঘরোয়া ক্রিকেটে ম্যাচ পাতানো হয়- এই অভিযোগটারই যেন সত্যতা মিললো আউট হওয়ার এ ঘটনায়।

    অথচ, বিসিবির বর্তমান কমিটি ক্রিকেটে যে কোনো ধরনের অন্যায়-দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির ঘোষণা দিয়েছিল। শাইনপুকুর এবং গুলশান ক্রিকেট ক্লাবের মধ্যে ঘটে যাওয়া এই ঘটনায় যখন তোলপাড় দেশের ক্রিকেটাঙ্গনে, তখন নড়েচড়ে বসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও। বিষয়টা তাদেরও নজরে এসেছে।

    এ কারণে বিসিবির অ্যান্টি করাপশন ইউনিট এবং লিগ টেকনিক্যাল কমিটি শাইনপুকুর ও গুলশান ক্রিকেট ক্লাবের মধ্যে ঘটে যাওয়া এ ঘটনা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে বিসিবির পক্ষ থেকে।

    বিসিবি থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গত ৯ এপ্রিল-২০২৫ তারিখে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত বসুন্ধরা ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে অনুষ্ঠিত গুলশান ক্রিকেট ক্লাব ও শাইনপুকুর ক্রিকেট ক্লাবের মধ্যে অনুষ্ঠিত ম্যাচটি ঘিরে যে অভিযোগ উঠেছে, সেটি আমলে নিয়েছে।’

    ‘বিসিবি সবসময়ই বলে আসছে, তারা খেলার প্রতিশ্রুতি বজায় রাখা এবং ক্রিকেটে সর্বোচ্চ নৈতিক মান বজায় রাখার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ। খেলার চেতনাকে লঙ্ঘন করতে পারে এমন যে কোনো ধরণের দুর্নীতি বা অসদাচরণের প্রতি বোর্ড জিরো-টলরারেন্স নীতি প্রদর্শণ করবে।’

    ‘বিসিবির দুর্নীতি দমন ইউনিট এবং লিগের টেকনিক্যাল কমিটি এরই মধ্যে এই ম্যাচের সাথে সম্পর্কিত অভিযোগের তদন্ত শুরু করেছে।’

    ‘বিসিবি তার এখতিয়ারের অধীনে সকল ক্রিকেটীয় কার্যক্রমে ন্যায্যতা এবং শৃঙ্খলা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। তদন্তের ফলাফলের ভিত্তিতে সর্বোচ্চ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

    প্রিমিয়ার লিগে অবনমনের শঙ্কায় রয়েছে শাইনপুকুর ক্রিকেট ক্লাব। আর সুপার লিগে ওঠার একেবারে দ্বারপ্রান্তে দাঁড়িয়েছিল নবাগত গুলশান ক্রিকেট ক্লাব। বুধবার মিরপুরে অনুষ্ঠিত ম্যাচে প্রথমে ব্যাট করে গুলশান ৪১ ওভারে অলআউট হয়ে যায় ১৭৮ রান।

    জবাব দিতে নেমে শাইনপুকুর জয়ের দিকেই এগিয়ে যাচ্ছিলো। শেষ মুহূর্তে ৬ রান প্রয়োজন ছিল তাদের। এমন সময়ই স্ট্যাম্প আউট হওয়ার এই নাটক সাজান মিনহাজুল আবেদীন সাব্বির। বোলার নাঈম ইসলাম ব্যাটারকে ডাউন দ্য উইকেটে এগিয়ে আসতে দেখে অফ সাইডে ওয়াইড দিয়ে বসেন।

    কিপারের কাছে বল যাওয়ার আগেই ব্যাটটা ক্রিজের ভেতর নেওয়ার যথেষ্ট সময় ছিল মিনহাজুলের কাছে। প্রথমবারে স্ট্যাম্প ভাঙতে পারেননি গুলশানের উইকেটরক্ষক আলিফ হাসান। এই সময়ের মধ্যেই ব্যাটটা তিনি দাগের ভেতরেও নিয়েছিলেন; কিন্তু পুরোটা সময়ই তা শূন্যে ভাসিয়ে রেখেছেন মিনহাজুল।

    পরের দফায় স্টাম্পে লাগিয়ে গুলশানের জয় নিশ্চিত করেন আলিফ। যে আউট নিয়ে প্রশ্ন জেগেছে মিরপুরে, এমনকি পরে সামাজিক যোগাযোগমাধ্যমেও। ওই আউটের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পরই সবাই সমালোচনায় মেতে ওঠে।

    বিষয়:
    খেলাধুলা

    সংশ্লিষ্ট সংবাদ: খেলাধুলা

    ১২ মে, ২০১৯
    পর্তুগালের জার্সিতে ফিরছেন রোনালদো
    ১২ মে, ২০১৯
    দিল্লিকে হারিয়ে ফাইনালে চেন্নাই
    ১২ মে, ২০১৯
    বিশ্বকাপে ৩ নম্বরে ব্যাট করতে চান সাকিব
    ১৩ মে, ২০১৯
    বাংলাদেশের সামনে টার্গেট ২৪৮ রান
    ১৪ মে, ২০১৯
    বোলারদের প্রশংসায় যা বললেন মাশরাফি
    ১৪ মে, ২০১৯
    নিষেধাজ্ঞার মুখে ম্যানসিটি!
    সর্বশেষ সংবাদ
    1. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    2. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    3. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    4. সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    5. বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
    6. বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
    7. বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী
    সর্বশেষ সংবাদ
    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের 
ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. 
এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় গাকের জব ফেয়ারে 
চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬