Journalbd24.com

বুধবার, ১০ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে ধ্বংস হচ্ছে দেশীয় মাছ   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৮ মার্চ, ২০২৬ ১০:০৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৮ মার্চ, ২০২৬ ১০:০৫

    আরো খবর

    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের
    দুই জয়েও কাটেনি ঝুঁকি, বাংলাদেশ এখন তাকিয়ে শ্রীলঙ্কার দিকে
    শিরোপা ভারতের নাকি নিউজিল্যান্ডের

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৮ মার্চ, ২০২৬ ১০:০৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৮ মার্চ, ২০২৬ ১০:০৫

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ

    দেখতে দেখতে অবশেষে চলে এলো সেই মাহেন্দ্রক্ষণ। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত ও নিউজিল্যান্ড। ম্যাচটি অনুষ্ঠিত হবে ভারতের আহমেদাবাদের ঐতিহাসিক নরেন্দ্র মোদী স্টেডিয়ামে।

    ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো কোনো আইসিসি ইভেন্টের তিনটি আলাদা ফরম্যাটের ফাইনালে একে অপরের মুখোমুখি হচ্ছে এই দুই দল। এর আগে ২০২১ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং ২০২৫ সালের চ্যাম্পিয়নস ট্রফির (ওয়ানডে) ফাইনালে একে অপরকে মোকাবেলা করেছিল তারা।

    ভারত এর আগে দুইবার টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছে (২০০৭ সালে প্রথম আসরে এবং ২০২৪ সালে সর্বশেষ আসরে)। অন্যদিকে একবার ফাইনালে (২০২১ সালে) উঠলেও নিউজিল্যান্ড কখনও শিরোপা ছুঁয়ে দেখতে পারেনি।

    টি-টোয়েন্টি ক্রিকেটে দুই দলের মধ্যে এখন পর্যন্ত ৩০টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এতে ভারতের পাল্লাই ভারি। ভারত জিতেছে ১৮টি ম্যাচ, নিউজিল্যান্ড জিতেছে ১১টি এবং একটি ম্যাচ টাই হয়েছে।

    নিজেদের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের রেকর্ড বেশ শক্তিশালী। ১৫টি ম্যাচের মধ্যে ভারত জিতেছে ১১টিতে। দুই দলের সর্বশেষ টি-টোয়েন্টি ম্যাচ হয়েছিল চলতি বছরের ৩১ জানুয়ারি। সেই ম্যাচে ভারত ২০ ওভারে ৫ উইকেটে ২৭১ রান করে নিউজিল্যান্ডকে ৪৬ রানে হারিয়ে সিরিজ ৪-১ ব্যবধানে জিতে নেয়।

    তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের রেকর্ড মোটেই ভালো নয়। এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়ে প্রতিবারই হেরেছে ভারত।

    টি-টোয়েন্টি বিশ্বকাপে তাদের সর্বশেষ সাক্ষাৎ হয়েছিল ২০২১ সালে দুবাইয়ে। সেই ম্যাচে আগে ব্যাট করে ভারত ২০ ওভারে মাত্র ১১০/৭ রান করে। জবাবে নিউজিল্যান্ড ১৪.৩ ওভারেই লক্ষ্য পূরণ করে ম্যাচ জিতে নেয়।

    আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারতের টি-টোয়েন্টি রেকর্ডও বেশ ভালো। এখানে ১০টি ম্যাচ খেলে ভারত জিতেছে ৭টিতে। এই মাঠে ভারতের সর্বোচ্চ স্কোর ২৩৪/৪, যা ২০২৩ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে করা হয়েছিল। সেই ম্যাচে শুভমান গিল অপরাজিত ১২৬ রান করেছিলেন।

    তবে ভারতীয় সমর্থকদের জন্য উদ্বেগের বিষয় হলো, ২০২৩ সালের নভেম্বর থেকে আইসিসি ইভেন্টে ভারতের মাত্র দুটি হার রয়েছে এবং দুটি হারই এসেছে এই নরেন্দ্র মোদী স্টেডিয়ামে।

    এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত এখন পর্যন্ত মাত্র একটি ম্যাচ হেরেছে। সেই হারটি এসেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে, আর সেটিও হয়েছিল আহমেদাবাদের এই স্টেডিয়ামেই।

    এখন দেখার বিষয়, ইতিহাস বদলে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে নিউজিল্যান্ডকে হারিয়ে ভারত তৃতীয় শিরোপা জিতবে? নাকি প্রথমবার চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়বে নিউজিল্যান্ড?

    বিষয়:
    খেলাধুলা

    সংশ্লিষ্ট সংবাদ: খেলাধুলা

    ১২ মে, ২০১৯
    পর্তুগালের জার্সিতে ফিরছেন রোনালদো
    ১২ মে, ২০১৯
    দিল্লিকে হারিয়ে ফাইনালে চেন্নাই
    ১২ মে, ২০১৯
    বিশ্বকাপে ৩ নম্বরে ব্যাট করতে চান সাকিব
    ১৩ মে, ২০১৯
    বাংলাদেশের সামনে টার্গেট ২৪৮ রান
    ১৪ মে, ২০১৯
    বোলারদের প্রশংসায় যা বললেন মাশরাফি
    ১৪ মে, ২০১৯
    নিষেধাজ্ঞার মুখে ম্যানসিটি!
    সর্বশেষ সংবাদ
    1. আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে ধ্বংস হচ্ছে দেশীয় মাছ
    2. বৃষ্টির মাঝে হাস আনা ও মাছ ধরা হলো না দাখিল পরীক্ষার্থীর, বজ্রপাতে মৃত্যু
    3. আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেপ্তার
    4. আদমদীঘিতে শিশু ধর্ষণ চেষ্টায় অভিযুক্ত গ্রেপ্তার
    5. নন্দীগ্রামে পরোয়ানাভুক্ত ও ৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-৬
    6. নষ্ট মিটারের শর্ট সার্কিটে পুড়ল কৃষকের বসতঘরসহ ৪ গরু, পল্লী বিদ্যুতের বিরুদ্ধে অবহেলার অভিযোগ
    7. কাহালুতে ইসলামী ব্যাংকের সচেতন গ্রাহক ফোরামের মানববন্ধন কর্মসূচী পালন
    সর্বশেষ সংবাদ
    আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে
ধ্বংস হচ্ছে দেশীয় মাছ

    আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে ধ্বংস হচ্ছে দেশীয় মাছ

    বৃষ্টির মাঝে হাস আনা ও মাছ ধরা হলো না দাখিল পরীক্ষার্থীর, বজ্রপাতে মৃত্যু

    বৃষ্টির মাঝে হাস আনা ও মাছ ধরা হলো না দাখিল পরীক্ষার্থীর, বজ্রপাতে মৃত্যু

    আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেপ্তার

    আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেপ্তার

    আদমদীঘিতে শিশু ধর্ষণ চেষ্টায় অভিযুক্ত গ্রেপ্তার

    আদমদীঘিতে শিশু ধর্ষণ চেষ্টায় অভিযুক্ত গ্রেপ্তার

    নন্দীগ্রামে পরোয়ানাভুক্ত ও ৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-৬

    নন্দীগ্রামে পরোয়ানাভুক্ত ও ৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-৬

    নষ্ট মিটারের শর্ট সার্কিটে পুড়ল কৃষকের বসতঘরসহ ৪ গরু, পল্লী বিদ্যুতের বিরুদ্ধে অবহেলার অভিযোগ

    নষ্ট মিটারের শর্ট সার্কিটে পুড়ল কৃষকের বসতঘরসহ ৪ গরু, পল্লী বিদ্যুতের বিরুদ্ধে অবহেলার অভিযোগ

    কাহালুতে ইসলামী ব্যাংকের সচেতন
গ্রাহক ফোরামের মানববন্ধন কর্মসূচী পালন

    কাহালুতে ইসলামী ব্যাংকের সচেতন গ্রাহক ফোরামের মানববন্ধন কর্মসূচী পালন

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬